রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি প্রেমিকার মরদেহ বস্তায় ভরে পাহাড়ে ফেলার চেষ্টা, রাস্তায় চুইয়ে পড়া রক্ত দেখে ধরে ফেলল পুলিশ যে সিনেমা বদলে দেয় নওয়াজুদ্দীনের ক্যারিয়ার, হাতে আসে ব্ল্যাঙ্ক চেক ও ২০০ চিত্রনাট্য কুয়ালালামপুরে অভিযান, আটক ৪৭২ বিদেশির ৩৬৪ জনই বাংলাদেশি ‘ইউনিয়ন-উপজেলা নির্বাচনে অংশ নিতে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ‎লালমনিরহাটে দুই সাংবাদিকের বিরুদ্ধে সাইবার মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন পাহাড়ের তরুণদের প্রযুক্তিনির্ভর দক্ষতায় সেনাজোনের কম্পিউটার প্রশিক্ষণ গুলশানে ঝটিকা মিছিল: আ.লীগের আরও ৪০ জন গ্রেপ্তার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে,দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন মাটির নিচে লুকিয়ে রাখা বিদেশী মদ, নারী সহ আটক – ১

কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং করার চেষ্টা হচ্ছে : আসিফ মাহমুদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫০ Time View

ডেস্ক নিউজ : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আমরা অত্যন্ত শঙ্কার সঙ্গে লক্ষ্য করছি, কিছু কিছু আসনে ফলাফল টেম্পারিং (জালিয়াতি) করার এক ধরনের অপচেষ্টা চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, ঢাকা-১৭ আসনে আমরা দেখতে পেলাম যে, ৫০টি কেন্দ্রের ভোট গণনা শেষ না হতেই একজনকে বিজয়ী ঘোষণা করে দেওয়া হলো। মিডিয়ার মাধ্যমে এক ধরনের ম্যানিপুলেশন এবং ফলাফল পরিবর্তনের যে আশঙ্কার কথা আমরা গত কয়েকদিন ধরে বলে আসছিলাম, এখানে সেটিই প্রতিফলিত হয়েছে। আমরা নির্বাচন কমিশনকে বলব—এই অভিযোগগুলো গুরুত্বের সাথে আমলে নিতে হবে এবং সুস্পষ্ট ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট আসনগুলোর চূড়ান্ত ফলাফল যেন ঘোষণা করা না হয়।

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দাবি করেন, ১১ দলীয় জোটের শীর্ষ নেতাদের আসনগুলোতেই সুনির্দিষ্টভাবে ভোট গণনায় কারচুপির চেষ্টা চলছে। তিনি বলেন, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। একটি মনস্তাত্ত্বিক চাপ তৈরি করার লক্ষ্যেই এ ধরনের কাজ করা হচ্ছে।

তিনি আরও উল্লেখ করেন, আমরা লক্ষ্য করেছি যে জামায়াতের আমিরের আসন, আমাদের (নাগরিক পার্টি) আসন এবং খেলাফত মজলিসের আমিরের আসনে বিশেষভাবে এই অপচেষ্টা চালানো হচ্ছে। মিরপুর অর্থাৎ ঢাকা-১৬ আসনেও আমরা একই চিত্র দেখেছি।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit