মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন,  আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। দেশের মানুষ গণতন্ত্রের অন্যতম শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ছিলেন। 

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এর বাইরে জোটের অনেকেই বিজয়ী হয়েছেন। আগামী ৫ বছর তারা (জনগণ) বিএনপি ও তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। 

তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় প্রাণহানি কম হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়নি। তবে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা যায়নি। আরও বেশি মানুষ ভোট দিলে ভালো হতো। 

তিনি আরও বলেন, আমরাতো ২৯২ আসনে প্রার্থী দিয়েছিলাম। আশা করেছিলাম সবাই জিতবেন। এমন আশা সবাই করেন। এমনটি যারা ২/৩শ ভোট পান তারাও করেন। তবে আশা করছি আগামী নির্বাচনে বিএনপি আরও বেশি আসন পাবে। 

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৬,/দুপুর ১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit