রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, আটক ২ বামনকুমার আলহাজ্ব খোষ মোহাম্মদ সরকার হাফেজিয়া মাদরাসায় যুক্ত হলো বয়স্ক নারী-পুরুষদের কুরআন শিক্ষা বিভাগ গ্যাসের দাম বাড়লেই পেট্রোবাংলা অবরোধ, হুঁশিয়ারি এনসিপির মাটিরাঙ্গা সেনা জোনের উদ্যােগে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

নেত্রকোনা সরকারি কলেজের বিএনসিসি’র শিক্ষা সফর

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭২ Time View

শান্তা ইসলাম নেত্রকোনা প্রতিনিধি : জ্ঞান, শৃংখলা ও স্বেচ্ছাসেবী মন্ত্রে দীক্ষিত নেত্রকোনা সরকারি কলেজের বিএনসিসি’র সদস্যবৃন্দের একদিনের শিক্ষা সফর গত শুক্রবার শেরপুর জেলার মধুটিলা ও গজনী অবকাশ কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

শুক্রবার ভোর ছয়টায় যাত্রা শুরু করে মধুটিলা ও গজনী বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করে। ক্যাডেটবৃন্দ দৃষ্টিনন্দন দৃশ্য ও প্রকৃতির বৈচিত্র্য দেখে অভিভূত। তাদের শিক্ষা জীবনের একটি আনন্দঘন দিন স্মৃতির পাতায় ভাস্কর হয়ে থাকবে।

ক্যাডেট সদস্য মারুফ বলেন, “আজ আমরা একটা সুন্দর দিন কাটালাম। আমাদের পরিবেশ যাতে সুন্দর থাকে সেজন্য খাবারের বর্জগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলেছি। যা আগে এভাবে ভাবিনি। মনে হতো এক জায়গায় ফেলে দিলেই হলো। “

ক্যাডেট তুষ্টি বলেন, “সাংস্কৃতিক কর্মকান্ড উপভোগ করার মতো। কোনো রকম জড়তা ছাই মুক্ত ভাবে সবাই গান, কবিতা ও নৃত্য পরিবেশন করেছেন তা আমাকে বিমোহিত করেছে।”

নেত্রকোনা সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও প্রফেসর আন্ডার অফিসার মোহাম্মদ খায়রুল হকের নেতৃত্বে বিএনসিসি অত্র কলেজ প্লাটুনের ২৮ জন ও সাবেক পিইউও কর্মকর্তাসহ ৩৫ জন অংশ গ্রহণ করেন।

কিউএনবি /আয়শা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit