বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

কলেরা আতঙ্কে নরওয়ের প্রমোদতরি ভিড়তে মরিশাসের না

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কলেরা ছড়িয়ে পড়ার আতঙ্কে নরওয়ের ‘নরওয়েজিয়ান ডন’ নামে একটি প্রমোদতরিকে বন্দরে ভেড়ার অনুমতি দেয়নি মরিশাস কর্তৃপক্ষ।

গত শনিবার স্বাস্থ্যঝুঁকি এড়াতে ওই প্রমোদতরিকে পোর্ট লুইসে ভেড়ার অনুমতি দেয়নি মরিশাস।

মরিশাস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই প্রমোদতরিতে অন্তত ১৫ জন কলেরা সংক্রমণের শিকার হয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। তাদের বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। গতকাল রবিবার সন্দেহভাজন রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার এর ফলাফল পাওয়া যাবে।

প্রমোদতরিতে ২ হাজার ১৮৪ যাত্রী ও ১ হাজার ২৬ ক্রু রয়েছেন। তাদের মধ্যে প্রায় দুই হাজার মানুষের পোর্ট লুইসে নামার কথা ছিল। একই সময়ে জাহাজটিতে ওঠার কথা ছিল আরও দুই হাজার মানুষের।

সম্প্রতি দক্ষিণ আফ্রিকা সফরের সময় প্রমোদতরিতে থাকা যাত্রীদের পেটে পীড়ার মৃদু উপসর্গ দেখা দেয়। ওই প্রমোদতরির ক্যাপ্টেনের বরাতে এক যাত্রী বলেন, তাদের বলা হয়েছে যে প্রমোদতরিতে কলেরার সংক্রমণ দেখা দিতে পারে। কয়েক মাস ধরে আফ্রিকার দক্ষিণাঞ্চলে কলেরার প্রাদুর্ভাব চলছে। সবচেয়ে বেশি ছড়িয়েছে জাম্বিয়ায়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে আফ্রিকার দক্ষিণাঞ্চলের ৭টি দেশে অন্তত ১ লাখ ৮৮ হাজার মানুষ কলেরায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে তিন হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

সূত্র : বিবিসি

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১২:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit