শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

অশ্লীল অঙ্গভঙ্গি করে নিষেধাজ্ঞার মুখে রোনালদো?

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : আল শাবাবের বিপক্ষের ম্যাচে মাইলফলক গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, আবার জড়িয়েছেন বিতর্কেও। কেবল বিতর্ক নয় এমন কাণ্ড ঘটিয়েছেন যাতে তার ওপর নিষেধাজ্ঞার খড়গও নামতে পারে।

সৌদি প্রো লিগে পরশু রাতে আল শাবাবের বিপক্ষে ২১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ তারকা। ক্লাব ফুটবল ক্যারিয়ারে এটি তার ৭৫০তম গোল। 

এই ম্যাচের শেষেই আল শাবাবের সমর্থকরা ‘মেসি, মেসি’ স্লোগান দেয়। আর এতেই ক্ষেপে যান রোনালদো। প্রথমে কানের পেছনে হাত দেন। যাতে বোঝা যায় তিনি সেই স্লোগান শুনছেন। তারপরেই ঘটান অদ্ভুত সেই কাণ্ড। প্রতিপক্ষের সমর্থকদের উদ্দেশে করেন বাজে অঙ্গভঙ্গি। এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় ওঠে।

এবার জানা গেছে, এই অশ্লীল অঙ্গভঙ্গির কারণে সৌদি ফুটবল ফেডারেশনের শাস্তির মুখে পড়তে যাচ্ছেন রোনালদো। সৌদি সংবাদমাধ্যমের বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম মেইল অনলাইন জানিয়েছে, দুই ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি জরিমানাও গুনতে হতে পারে রোনালদোকে। 

কিউএনবি /অনিমা/২৭ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit