মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

আখাউড়ায় রেলওয়ের ‘দেনা শোধ’ 

Reporter Name
  • Update Time : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া বিভিন্ন সময়ে বিনা টিকিটে রেল ভ্রমণ করে অবশেষে ‘দেনা শোধ’ করেছেন মো. মানিক ভুইয়া (৫৫) নামে এক ব্যক্তি। সোমবার সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন টিকিট কাউন্টারে গিয়ে ভ্রাম্যমাণ টিকেট কালেকক্টরের (টিসি) কাছে ১০ হাজার টাকা জমা দেন। ঘটনাটি রেলওয়ে অঙ্গনে আলোচনার জন্ম দেয়। মো. মানিক ভুইয়া আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের আব্দুল হকের ছেলে। ১৯৯৭ সাল থেকে তিনি ইতালি প্রবাসী।

প্রবাসে যাওয়ার আগে তিনি বড় বাজারে এলুমোনিয়ামের তৈজসপত্রের ব্যবসা করতেন। সম্প্রতি তিনি হজ পালন করেন।মানিক ভুইয়ার সঙ্গে টাকা দিতে যাওয়ার দেবগ্রামের বাসিন্দা যুবলীগ নেতা মো. আল-আমীন জানান, ওই ব্যক্তি দেশে থেকে ব্যবসা করার সময় ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরবসহ বিভিন্নস্থানে নিয়মিত যাতায়ত করতেন। কখনো ট্রেনের টিকিট কাটতেন কখনো কাটতে পারেননি। বিষয়টি নিয়ে অনুশোচনা থেকে এখন তিনি একসঙ্গে ১০ হাজার টাকা জমা দিয়েছেন।

কিউএনবি /অনিমা/২৬ ফেব্রুয়ারী ২০২৪/রাত ১০:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit