আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ২০১৭ সালে এই সেতুর ভিত্তিপ্রস্থর স্থাপন করেছিলেন প্রধানমন্ত্রী মোদি। প্রথমে জানা গিয়েছিল, এর নাম ‘সিগনেচার ব্রিজ’ দেয়া হবে। পরে তা বদলে ‘সুদর্শন সেতু’ করা হয়।
ভারতের কেন্দ্রীয় সরকার জানিয়েছে, সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে ৯৭৯ কোটি রুপি (প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা)। প্রতিবেদন মতে, চার লেনের সেতুটি গুজরাটের ওখা এবং বেইট দ্বারকা দ্বীপকে সংযুক্ত করবে। কেবলের মাধ্যমে ঝুলছে এই সেতু। এর ওপর বসানো রয়েছে সোলার প্যানেল, যা থেকে প্রতিদিন এক মেগাওয়াট সৌরবিদ্যুৎ তৈরি হবে।
সুদর্শন সেতুর মধ্যেই রয়েছে ফুটপাত। তার দু’পাশে ভগবত গীতার স্তোত্র এবং শ্রীকৃষ্ণের ছবি লাগানো হয়েছে। সেতুটি বেইট দ্বারকা ওখা বন্দরের কাছে দ্বারকা শহর থেকে কমপক্ষে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। সুদর্শন সেতু তৈরি হওয়ার আগে পুণ্যার্থীদের নৌকায় করে যাতায়াত করতে হতো। এখন সেই সমস্যার সমাধান হলো বলে দাবি করা হচ্ছে।
কিউএনবি /আয়শা/২৫ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:৪৫