শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

গাজায় হামাসের বেশিরভাগ টানেল অক্ষত রয়েছে : নিউ ইয়র্ক টাইমস

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ভয়াবহ বিমান হামলা, স্থল অভিযান ও নিরবচ্ছিন্ন গোলাবর্ষণ সত্ত্বেও গাজা উপত্যকার বেশিরভাগ টানেল ব্যবস্থা অক্ষত রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে।

ওই কর্মকর্তা বলেছেন, এখনও হাজার হাজার হামাস যোদ্ধা ভূপৃষ্ঠের উপরে এবং ভূগর্ভে থেকে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন। তিনি বলেন, এখনও উত্তর গাজায় অন্তত ৫ হাজার হামাস যোদ্ধা তৎপর রয়েছেন।

অথচ ইসরায়েলি যুদ্ধমন্ত্রী ইয়োয়াভ গ্যালান্ট এখন থেকে দুই মাস আগে দাবি করেছিলেন, উত্তর গাজায় হামাস পরাজিত হয়েছে এবং ইসরায়েলি সেনারা সেখানকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।

এদিকে, গাজার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে স্থল অভিযান শুরু করার তারিখ নিয়ে ইসরায়েলি যুদ্ধমন্ত্রী গ্যালান্টের সঙ্গে অপর মন্ত্রী বেনি গান্তেজর মতপার্থক্য চলছে বলেও খবর পাওয়া গেছে।

ইসরায়েলি সেনারা প্রায় পুরো গাজা উপত্যকায় নিজেদের উপস্থিতি বজায় রাখলেও উপত্যকার সর্ব-দক্ষিণের শহর রাফাহতে এখনও প্রবেশ করতে পারেনি। গত সাড়ে চার মাসে উত্তর ও মধ্য গাজায় ইসরায়েলি আগ্রাসনের সময় প্রাণ বাঁচাতে লাখ লাখ ফিলিস্তিনি রাফাহ শহরে আশ্রয় নিয়েছেন।

ফলে গাজার মোট জনসংখ্যার অর্ধেকের বেশি অর্থাৎ প্রায় ১৫ লাখ অধিবাসী রাফাহ শহরে অবস্থান করছেন যাদের বেশিরভাগেরই আশ্রয় হয়েছে তাবুতে। এ অবস্থায় তেল আবিবের গণহত্যার প্রধান সহযোগী আমেরিকা পর্যন্ত রাফাহ শহরে স্থল অভিযান চালানোর ব্যাপারে ইসরায়েলকে সতর্ক করে দিয়েছে।

সূত্র নিউ ইয়র্ক টাইমস

 

 

কিউএনবি /আয়শা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সন্ধ্যা ৭:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit