শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

পোস্তগোলা সেতুতে আজ যান চলাচল বন্ধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : রাজধানীর পোস্তগোলা সেতুর সংস্কার কাজ চলায় আজ শনিবার (২৪ ফেব্রুয়ারি) সেতু দিয়ে ভারী-হালকা কোনো ধরণের যানবাহন চলাচল করতে পারবে না। বাড়তি যানজটের শঙ্কায় এই রুটের হাল্কা ও ভারী সকল যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়ে বিকল্প রুটের নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

সম্প্রতি সড়ক ও জনপথ বিভাগের ঢাকা জোনের এক গণ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত ঢাকাসহ ২১ জেলার যানবাহনের যাতায়াতের ক্ষেত্রে বাড়তি যানজট হতে পারে। হালকা যানবাহনগুলো ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ বিকল্প সড়ক ব্যবহার করবে। আর ভারী যানবাহনগুলো ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহার করবে।

বিজ্ঞপ্তি অনুসারে আজ কোনো ধরনের যানবাহন পোস্তগোলা সেতু ব্যবহার করতে পারবে না। বিকল্প রুট ব্যবহার করতে হবে। ২০২০ সালে, বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়ে’র ধাক্কায় ব্রিজটিতে ফাটল দেখা দেয়।

বিভিন্ন সূত্রে জানা যায়, নির্ধারিত সময়ের মধ্যে সেতুর দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিংয়ের কাজ করা হবে।  

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit