শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

প্রেমের টানে বাংলাদেশে, পার্লারে সাজতে গিয়ে আইফোন খোয়ালেন ইন্দোনেশীয় তরুণী

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

ডেস্ক নিউজ : পার্লারে বিয়ের সাজ সাজতে গিয়ে আইফোন খুইয়েছেন এক ইন্দোনেশীয় তরুণী। প্রেমের টানে বাংলাদেশি যুবক শিবচরের শামীম মাদবরকে বিয়ে করতে গত ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশে আসেন তরুণী ইফহা। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বিয়ের জন্য সাজতে শিবচর পৌর এলাকার একটি বিউটি পার্লারে যান। এ সময় তার ফোনটি চুরি হয়ে যায়।

জানা গেছে, শুক্রবার সকালে বিয়ের জন্য সাজতে শিবচরের একটি পার্লারে যান ইন্দোনেশীয় তরুণী ইফহা। সেখানে থাকা অবস্থাতেই নিজের আইফোন ফিফটিন প্লাস মডেলের ফোনটি একটি টেবিলের উপর রাখেন। পরে ফোনটি আর খুঁজে পাননি। এ ঘটনায় শিবচর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীরা।

তরুণীর স্বামী শামীম মাদবর বলেন, ‌‘সকালে শিবচরের স্বর্ণকার পট্টির একটি বিউটি পার্লারে সাজার জন্য নিয়ে যাওয়া হয় ইফহাকে। পার্লারে ভেতরে সাজের সময় ফোনটি চুরি হয়। পরে সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরখা পরিহিত এক নারী পার্লারের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে ফোনটি নিয়ে দ্রুত বের হয়ে যায়। এটি খুবই দুঃখজনক। পার্লারে কোনো নিরাপত্তা ব্যবস্থা নেই। পরে আমরা শিবচর থানায় একটি অভিযোগ দায়ের করি।’

বিউটি পার্লারের স্বত্বাধিকারী রেশমা আক্তার বলেন, ‘আমার পার্লারে সারাক্ষণই কাস্টমার থাকে। ওই বিদেশি মেয়ে আর তার সাথে আরও একজনসহ দুই জন সাজের জন্য আসে। ফোনটি সারাক্ষণই তার হাতে ছিল। সাজ শেষে তিনি ফোনটি নিয়ে দরজার কাছের টেবিলের উপর রেখে নাক ফুল পড়তে যায়। ওই সময়ই বোরখা পরা এক নারী এসে ফোনটি নিয়ে বেড়িয়ে যায়। তখন আমি আরেকটি কাজ করছিলাম।’

তিনি আরও বলেন, ‘আমরা সব সময় মালামাল নিজেদের সাথে রাখতে বলি। নিজ দায়িত্বে রাখার জন্য বলা হয় ‘

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন,‘ভুক্তভোগী এ বিষয়ে অভিযোগ দিয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা তদন্ত করছি।’

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit