শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

মহতী কাজ করছে বসুন্ধরা গ্রুপ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

ডেস্ক নিউজ : দেশের বৃহত্তম শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপের সহায়তায় পরিচালিত বসুন্ধরা শুভসংঘ সারা দেশে আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। খবরের কাগজ কিংবা টেলিভিশনে প্রতিনিয়ত আমরা তাদের কাজগুলো দেখতে পাই। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানের মতো মহৎ হৃদয়ের মানুষই এই কাজগুলো করতে পারেন। সবার দ্বারা এমন কাজ সম্ভব নয়।

দেশে অনেক বড় বড় শিল্পপ্রতিষ্ঠান আছে, কিন্তু বসুন্ধরা গ্রুপ স্মার্ট বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার সরকারকে সহায়তা করার লক্ষ্যে হাজার হাজার অসহায় মানুষ, বিধবা, স্বামী পরিত্যক্তা, সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণ আর অসচ্ছল নারীদের কর্মসংস্থান করার লক্ষ্যে যেভাবে এগিয়ে আসছে, অন্যরা সেভাবে আসছে না। পৃথিবীব্যাপী মহামারি করোনার সময় আমি যখন মানুষকে সহায়তা করছিলাম, তখন দেখেছি উত্তরবঙ্গের প্রতিটি জেলায়, এমনকি পাঁচবিবি উপজেলায় কর্মহীন অসহায় পরিবারগুলোকে এক মাসের খাবার দিয়ে সহায়তা করেছে বসুন্ধরা গ্রুপ। তারা শীতের সময় কয়েক হাজার অসহায় মানুষকে কম্বল দিয়ে সহায়তা করেছে। ঈদের খুশি এনে দিতে অনেক পরিবারকে ঈদ উপহার দিয়েছে।

পাঁচবিবিতে পিছিয়ে পড়া অসচ্ছল নারীদের বিনা মূল্যে পাঁচ মাসব্যাপী সেলাই প্রশিক্ষণ দিয়ে তাঁদের সেলাই মেশিন দিয়েছে। দরিদ্র প্রান্তিক নারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করার যে উদ্যোগ বসুন্ধরা গ্রুপ নিয়েছে, সত্যি এটি মহান কাজ। অসহায় নারীরাই শুধু এতে উপকার পাবেন না, উপকার পাবে তাঁদের পরিবারও। অর্থ উপার্জন করে নিজেদের সংসার চালানোর মতো এই হাতিয়ার নারীদের হাতে তুলে দেওয়ায় আমি বসুন্ধরা গ্রুপ ও বসুন্ধরা শুভসংঘের প্রতি কৃতজ্ঞতা জানাই।

আশা করব, সেলাই মেশিন যাঁরা পেয়েছেন, তাঁদের নিয়মিত তদারকির মাধ্যমে রেখে সমাজে ভালো একটা দৃষ্টান্ত স্থাপন করবে বসুন্ধরা শুভসংঘ। পরিশেষে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তাঁর পরিবারের সব সদস্যের মঙ্গল কামনা করি।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit