শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম
শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে ২০৩০ সালের মধ্যে মালয়েশিয়া-ভিয়েতনাম-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ

সুবর্ণার সামনে এখন সুবর্ণ সুযোগ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : বগুড়া সদর উপজেলার গোলাগাড়ী গ্রামের সুবর্ণা রানীর বয়স এখন ১২ বছর। স্থানীয় একটি স্কুলে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। জন্মের আগে থেকেই তার বাবা কারাবন্দি। জয়পুরহাটে কাঠমিস্ত্রির কাজ করতে গিয়ে একটি মামলায় সেই যে কারাগারে গেলেন তার বাবা, আর বের হতে পারেননি।

এ কারণে শিশু সুবর্ণাকে রেখে মা অন্যত্র বিয়ে করেন। বাধ্য হয়ে সুবর্ণার প্রতিপালনের দায়িত্ব পড়ে তার দাদা-দাদির কাঁধে। বৃদ্ধ দাদা নিজের সংসার চালাতেই যেখানে হিমশিম অবস্থা, সেখানে সুবর্ণার লেখাপড়ার খরচ জোগানো প্রায় অসম্ভব। সুবর্ণার এই করুণ কাহিনি জানার পর তাকে বগুড়ার হাপুনিয়াপাড়ায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে ভর্তি করে নেন বসুন্ধরা শুভসংঘের বন্ধুরা।

তিন মাস প্রশিক্ষণ শেষে তার হাতে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সেলাই মেশিন তুলে দেন কালের কণ্ঠ’র প্রধান সম্পাদক ও নন্দিত কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলন। মেয়েটির বয়স আন্দাজ করেই তিনি প্রশিক্ষণ নেওয়ার কারণ জানতে চান। সুবর্ণার পরিবারের এমন দুরবস্থার কথা শুনে তিনি তাৎক্ষণিক সুবর্ণার জন্য প্রতি মাসে বসুন্ধরা শুভসংঘ থেকে শিক্ষাবৃত্তি চালুর ঘোষণা দেন। যত দিন সুবর্ণা লেখাপড়া করবে, তত দিন তার লেখাপড়ার খরচ জোগাবে বসুন্ধরা গ্রুপ।

একদিকে সেলাই মেশিন, সেই সঙ্গে শিক্ষাবৃত্তির ঘোষণা পেয়ে সুবর্ণার চোখ আনন্দে টলমল করে ওঠে। আপ্লুত সুবর্ণা বলে, ‘এখন আর পড়ার খরচের টেনশন থাকল না। সেলাইয়ের কাজ করে নিজের খরচ জোগাড় করতে পারব। আমার স্বপ্নপূরণের সুবর্ণ সুযোগ করে দিল বসুন্ধরা গ্রুপ।

কিউএনবি/অনিমা/২৪ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit