বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

গাজী মাজহারুল আনোয়ারের গান নিয়ে নতুন বই

Reporter Name
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) ঢাকার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বইটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এদিন গীতিকারের সহধর্মিণী জোহরা গাজীর লেখা ‘আগুনের সাথে বসবাস’ বইটিও পরিচয় করিয়ে দেন অতিথিরা।

নতুন বইয়ে আগের তিন খণ্ডের মতো রয়েছে গাজী মাজহারুল আনোয়ারের বিভিন্ন গানের কথা। একই সঙ্গে আছে কালজয়ী ও বিভিন্ন গান রচনার প্রেক্ষাপটের বর্ণনা।
 
অনুষ্ঠানে গাজী মাজহারুল আনোয়ারের সহধর্মিণী জোহরা গাজী বলেন, তিনি (মাজহারুল আনোয়ার) ছিলেন একাধারে গীতিকার, সুরকার, কাহিনিকার, চিত্রনাট্যকার এবং চলচ্চিত্র প্রযোজক পরিচালক। শিল্প-সংস্কৃতি একটি দেশের পরিচিতির ধারক এবং বাহক, তিনি কর্মের মাধ্যমে তা প্রমাণ করে গেছেন।
 
প্রকাশনা উৎসবে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী, খুরশীদ আলম, শেখ সাদি খান, অভিনেতা এবং সংসদ সদস্য ফেরদৌস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব লতিফা চৌধুরী, সাবেক সংসদ সদস্য শফি আহমেদ চৌধুরী, গাজী মাজহারুল আনোয়ারের ভাই ইমরুল আনোয়ার লিটন, গানবাংলার কর্ণধার তাপস, সত্য সাহার সহধর্মিণী রমলা সাহাসহ অনেকে।
 
অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন গাজী মাজহারুল আনোয়ারের মেয়ে জনপ্রিয় সংগীতশিল্পী দিঠি আনোয়ার এবং পুত্র সরফরাজ আনোয়ার উপল। আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা বক্তব্যের পর বই দুটির মোড়ক উন্মোচন করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit