সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

রাঙামাটিতে জাতীয় পরিচয়পত্র সহ বিভিন্ন সার্টিফিকেট  জাল-জালিয়াতিতে জড়িত সন্দেহে দোকানী আটক

আলমগীর মানিক,রাঙামাটি জেলা প্রতিনিধি।
  • Update Time : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৬ Time View
আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার করে জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মস্থলের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, সিল স্ট্যাম্প’সহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাগজপত্র জাল-জালিয়াতির মাধ্যমে তৈরি করে আসছিলো কম্পিউটার ট্রেনিং সেন্টার নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান।  
গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে কম্পিউটার ট্রেনিং সেন্টারে অভিযান পরিচালনা করেছে পুলিশ। রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ কর্তৃক অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানের মালিক নুরু জালাল মুন্নাকে আটক করা হয়েছে। বিষয়টি  নিশ্চিত করে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইলেকট্রনিক ডিভাইস ও কম্পিউটারের অপব্যবহার জাতীয় পরিচয়পত্র, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মস্থলের পরিচয়পত্র ড্রাইভিং লাইসেন্স, সিল স্ট্যাম্প, ইত্যাদি সহ বিভিন্ন ধরনের জাল সার্টিফিকেট জব্দ করা হয়।
এ বিষয়ে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। গ্রেফতারকৃত আসামীকে   বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ   করা হয়।  মামলার তদন্তে আলোচ্য  ঘটনায় গ্রেফতারকৃত আসামির সহিত অন্য কাহারো  অন্তর্ভুক্ত বা সম্পৃক্ততা পাওয়া গেলে বা অন্য কেউ জড়িত থাকলে তা তদন্ত সাপেক্ষে  আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/২১ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit