বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫ জয়পুরহাটের কালাইয়ে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর মাঝে ২০টি গাভী ও সনদপত্র বিতরণ 

ঢাবি উপাচার্যের সঙ্গে রাশিয়া ফেডারেল এজেন্সি’র ডেপুটি ডিরেক্টরের সাক্ষাৎ

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৬ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেডারেল এজেন্সির ডেপুটি ডিরেক্টর মি. শেভতসভ পাভেল আজ ১৯ ফেব্রুয়ারি (২০২৪) সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন। 

ঢাকাস্থ রাশিয়া দূতাবাসের কাউন্সেলর এবং রাশিয়া হাউসের পরিচালক মি. পাভেল এ ডভয়চেনকভ এসময় তাঁর সঙ্গে ছিলেন । সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা 

ও গবেষণা কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। এসময় বিজ্ঞান, প্রযুক্তি, সংস্কৃতি ও চিকিৎসা বিষয়ে আরও যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম গ্রহণের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া, তারা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাশিয়ান স্টাডিজ সেন্টার প্রতিষ্ঠা এবং আধুনিক ভাষা ইনস্টিটিউটে রাশিয়ান ভাষা কোর্সের 

সম্প্রসারণ ও আধুনিকায়ন নিয়ে আলোচনা করেন। ফেডারেল এজেন্সির ডেপুটি ডিরেক্টর ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও শিক্ষার্থীদের রাশিয়ায় উচ্চশিক্ষার জন্য বৃত্তি প্রদানে আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের 

যৌথ উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কর্মশালা, সেমিনার, সিম্পোজিয়াম, সম্মেলন ও প্রশিক্ষণ কর্মসূচি আয়োজনের ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়। শিগগিরই এ বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তারা ঐকমত্য প্রকাশ করেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিরাজ করছে। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার সরকার ও জনগণের সর্বাত্মক সমর্থন ও সহযোগিতার কথা তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit