মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

আশুলিয়ায় রাজিবের পক্ষে মোটরসাইকেল শোভাযাত্রা

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি : সাভার উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজিবকে পুনরায় চেয়ারম্যান হিসেবে দেখতে চায় বলে প্রচার প্রচারণা করেছেন রাজিব সমর্থকরা। সোমবার সকালে প্রচারণার অংশ হিসেবে আশুলিয়া থানা আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান লিয়াকতের নেতৃত্বে কয়েকশত মোটরসাইকেলে করে হাজরো কর্মী নিয়ে ইয়ারপুর ইউনিয়নের বিভিন্ন শাখা সড়কে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।

এ সময় বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের কাছে বর্তমান সরকারের উন্নয়ন তুলে ধরে লিফলেট বিতরণ করেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বর্তমান সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবকে পুনরায় নির্বাচিত করার আহ্বান জানা তারা। দেওয়ান লিয়াকত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উন্নয়ননের মাধ্যমে এই বাংলাদেশকে ডিজিটালে রুপান্তরিত করেছেন।
এখন স্মার্ট বাংলাদেশ গড়তে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তাঁর এই ধারাকে অব্যাহত রাখতে আমরা আবারও বার বার নির্বাচিত বর্তমান উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবকে পুনরায় নির্বাচিত করবো। এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, ইয়ারপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মাসুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৮:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit