সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেমিস্টার ফি কমানোর দাবিতে আন্দোলন বাংলাদেশিদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুঁড়ির হোটেল মালিকরা ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর মুখ্য সচিবের কারামুক্তির পর অবশেষে শুটিংয়ে ফিরলেন রাজপাল যাদব পুলিশের কাজে কেউ হস্তক্ষেপ করলে ব্যবস্থা নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ ধানের চারা নষ্ট করার প্রতিবাদ করায় প্রতিপক্ষের মারটি॥ বাবরের স্ট্রাইক রেট নিয়ে যা বললেন ডু প্লেসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ‘অন্তর্বর্তী চুক্তি’ নয়: ইরান ভারত-জিম্বাবুয়েকে ফাইনাল চান দ্রাবিড়

জয়পুরহাটে আবু হোসাইন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদ-

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট সংবাদদাতা
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯১ Time View

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট সংবাদদাতা : মিজানুর রহমান মিন্টুজয়পুরহাটে আবু হোসাইন হত্যা মামলায় ৫ জনের মৃত্যুদ-ের আদেশ দিয়েছেন আদালত। এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। সোমবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ-১ আদালতের বিচারক নুরুল ইসলাম এ রায় দেন। দ-প্রাপ্তরা হলেন, পাঁচবিবি উপজেলার কোকতাঁরা গ্রামের মৃত রুস্তম আলীর স্ত্রী সহিদা বেগম, তার ছেলে রব্বানী, নায়েব আলীর ছেলে মোজাফফর হোসেন ও দরগাপাড়া গ্রামের আবু রায়হানের স্ত্রী আমিনা, তার ছেলে রাফিউল।

মামলার বিবরণে জানা গেছে, ২০১০ সালের ২৫ এ মার্চ সকালে পাঁচবিবি উপজেলার দরগাপাড়া গ্রামের আবু হোসাইনের বাবা আবু তাহের নিজের খড়ের পালায় কাজ করছিলেন। সেসময় আসামিরা পুর্ব শত্রুতার জের ধরে সেখানে এসে আবু তাহেরকে দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। তখন তার ছেলে আবু হোসাইন বাবাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারপিট করেন আসামীরা। এসময় মুমুর্ষ অবস্থায় আবু হোসাইনকে প্রথমে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সেখানে তার অবস্থা আরও অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তারপর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে পাঁচবিবি থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত আজ এ রায় দেন। জয়পুরহাট জজ আদালতের সরকারি কৌঁশলি (পিপি) এ্যাড.নৃপেন্দ্রনাথ মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

 

 

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit