শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

আন্তর্জাতিক গুণীজন সন্মাননা পেলেন আজম মন্ডল রানা

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নের কড়াই গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানাকে গত শনিবার দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. হাবিবুল্লাহ কনফারেন্স হলরুমে সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ স্বপ্ননীল স্বীকৃতি সাহিত্যচর্চা পরিষদের পক্ষ থেকে আন্তর্জাতিক গুণীজন সম্মাননা দেয়া হয়েছে। স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের ষষ্ট প্রতিষ্ঠা বার্ষিকীর মোড়ক উন্মোচন ও আন্তর্জাতিক গুণীজন সম্মাননা অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানাকে এই সম্মাননা দেয়া হয়।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি বিশিষ্ট সাহিত্যনুরাগী এস.এম মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলা একাডেমীর পুরস্কার প্রাপ্ত কবি ও মিডিয়া ব্যক্তিত্ব রেজা উদ্দিন স্টালিন, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রাবন্ধিক শিক্ষাবিদ,আইনজীবী ও সাংবাদিক ডা.মুহাম্মদ আবু তাহের,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব আজম মন্ডল রানা ও অন্যান্য আলোচকবৃন্দ।অনুষ্ঠানে শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কবি সাহিত্যিক ও সমাজসেবক গুল আফরোজ আহমেদ। অনুষ্ঠান শেষে স্বপ্ননীল সাহিত্যচর্চা পরিষদের পক্ষ থেকে সমাজ সেবা মূলক কাজের স্বীকৃতি স্বরূপ আন্তর্জাতিক গুণীজন সম্বর্ধনায় আজম মন্ডল রানাকে সম্মাননা জানানো হয়।

 

উল্লেখ্য যে,আজম মন্ডল রানা দীর্ঘ এক যুগ ধরে সমাজের অসহায়,অবহেলিত ও নিপীড়িত মানুষদের জন্য কাজ করে যাচ্ছেন।এলাকার অবহেলিত রাস্তাঘাট সংস্কার,মসজিদ-মাদ্রাসা নির্মাণ,সুবিধা বঞ্চিতদের পাশে দাঁড়ানো,সমাজের অসহায়দের বিবাহ দান,চিকিৎসা সেবা প্রদান,সড়ক দুর্ঘটনা রোধে ভূমিকা সহ বিভিন্নভাবে অসহায়দের আর্থিক সহায়তা করে থাকেন।এছাড়াও তিনি করোনা কালীন সময়ে তার এলাকার অসহায়- অবহেলিত মানুষদের জন্য বিশেষ ভূমিকা রাখেন। যুব সমাজকে মাদক থেকে ফিরিয়ে আনতে ক্রীড়া ক্ষেত্রেও ব্যাপক অবদান রেখে চলেছেন তিনি।এবিষয়ে আজম মন্ডল রানার অনুভূতি জানতে চাইলে তিনি জানান,আমি খুব ক্ষুদ্র মানুষ। সমাজের অসহায়-অবহেলিত মানুষদের জন্য ভালো কিছু করার চেষ্টা করি।জানিনা কতটুকু পেরেছি।তবে মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে যাবো সমাজের অসহায় মানুষদের জন্য কিছু করার। তিনি আরো বলেন,আজকের এই পুরস্কার ও সম্মাননা আমাকে আগামীতে আরো অনুপ্রারিত করবে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit