রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

দেশকে এগিয়ে রাখতে শিক্ষার গুরুত্ব অনেক বেশি- মেয়র আনোয়ারুজ্জামান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২২ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, শিক্ষা ছাড়া কোন জাতি উন্নতি করতে পারেনা। দেশকে এগিয়ে রাখতে হলে শিক্ষার গুরুত্ব অনেক বেশি। বর্তমান সরকার শিক্ষায় মেগা প্রকল্পের মাধ্যমে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করে জাতির মেরুদ- গঠনে সহযোগিতা করছে।প্রধানমন্ত্রীর এই উদ্যোগের মাধ্যমে সবার জন্য শিক্ষার ব্যবস্থা সম্ভব করা হয়েছে। এখন আমাদের দেশের শিক্ষার হার বিভিন্ন দেশের চেয়েও অনেক বেশি। একটি স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হলে সবাইকে নিঃস্বার্থ ভাবে কাজ করতে হবে এবং শিক্ষার্থীদের জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে থাকতে হবে।

রবিবার (১৮ ফেব্রুয়ারি) সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হাজী জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি উপলক্ষ্যে শতবর্ষ উৎসব ও প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।অনুষ্ঠানের উদ্বোধক ও সমাপনী বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম, গোলাপগঞ্জ পৌরসভা মেয়র আমিনুল ইসলাম রাবেল।প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের এপিডেমিওলজি অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান ড. সায়েম উদ্দিন আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাথমিক শিক্ষা বিভাগীয় উপপরিচালক মো. জালাল উদ্দিন, সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ সাজিদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ, উপজেলা শিক্ষা অফিসার দেওয়ান নাজমুল আলম।অনুষ্ঠানে হাজী জছির আলী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১১:২৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit