মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে ১২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার দুই

Reporter Name
  • Update Time : সোমবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৪৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার মানিকছড়ি থানা পুলিশের বিশেষ অভিযানে দেশীয় তৈরি ১২০ লিটার চোলাইমদসহ মো. দেলোয়ার হোসেন (২৭) ও মো. কামাল হোসেন (৪৫) নামের দু-জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) তানভীর আহতাম সঙ্গীয় অফিসার এ ফোর্সসহ সহ গোপন সংবাদের ভিত্তিতে মানিকছড়ি  উপজেলার সাপমারা এলাকায় বিশেষ অভিযার পরিচালনা করে ১২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ সহ   তাদের গ্রেপ্তার  করা হয়।

পুলিশ জানায়, মানিকছড়ি থানা এলাকায় রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত থাকা এসআই মো. তানভীর আহতাম ও সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যোগ্যাছোলা এলাকা থেকে কয়েকজন মাদক কারবারি সিএনজি ও মোটরসাইকেল যোগে অবৈধ দেশীয় তৈরি চোলাইমদ নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে সাপমারা এলাকায় রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে পুলিশ।

যোগ্যাছোলা থেকে আসা একটি সিএনজি ও মোটরসাইকেল চেকপোস্ট স্থাপন দেখে সিএনজি ও মোটরসাইকেলে থাকা ছয় মাদক কারবারি পালিয়ে গেলেও মোটরসাইকেল চালক মো. দেলোয়ার হোসেন (২৭) ও মাদক কারবারি মো. কামাল হোসেন (৪৫) নামের দুজনকে আটক করে পুলিশ। পরে তল্লাশী চালিয়ে ১২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।মানিকছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়েছে।তাদের বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit