সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন

ঢাবিতে আন্তঃহল ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০০ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তঃহল ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ছাত্রদের একক বিভাগে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ও দ্বৈত এ বিজয় একাত্তর হল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে একক ও দ্বৈত এ হাজী মুহম্মদ মুহসীন হল । ছাত্রীদের 

একক ও দ্বৈত উভয় বিভাগে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল চ্যাম্পিয়ন এবং এককে রানার্স আপ কবি সুফিয়া কামাল হল ও দ্বৈত এ রানার্স আপ হয়েছে শামসুন নাহার হল। আন্তঃহল টেবিল টেনিস প্রতিযোগিতায় ছাত্রদের একক ও দ্বৈত এ ফজলুল হক মুসলিম হল চ্যাম্পিয়ন হয়েছে এবং রানার্স আপ হয়েছে এককে বিজয় একাত্তর হল এবং দ্বৈত এ জগন্নাথ হল। ছাত্রীদের একক ও দ্বৈত এ চ্যাম্পিয়ন হয়েছে 

রোকেয়া হল এবং রানার্স আপ হয়েছে ছাত্রীদের এককে ও দ্বৈত এ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল। প্রতিযোগিতা শেষে গতকাল ১৭ ফেব্রয়ারি ২০২৪ শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) 

অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস কমিটির সভাপতি অধ্যাপক ড. গোবিন্দ চক্রবর্ত্তীর সভাপতিত্বে 

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং পরিচালক মো. শাহজাহান 

আলী বক্তব্য রাখেন। এসময় বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ ও খেলোয়াড়গণ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ পুরস্কার প্রাপ্তদের অভিনন্দন জানিয়ে বলেন, 

বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধাসমূহের সদ্ব্যবহার করে খেলাধুলায় উৎকর্ষ সাধনের লক্ষ্যে শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম ও 

নিয়মিত অনুশীলন করতে হবে। নিয়মিত পড়াশুনা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের জীবন গড়ার 

পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ও সুনাম রক্ষায় তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

কিউএনবি/আয়শা/১৮ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit