মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম
গণতন্ত্রকে রক্ষা করাই এখন আমাদের সবচেয়ে বড় দায়িত্ব : রাষ্ট্রপতি আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ

‘ইয়েমেনের ড্রোন মার্কিন নৌবাহিনীর জন্য দুঃস্বপ্ন হয়ে উঠেছে’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সামরিক বাহিনীর একজন কমান্ডার বলেছেন, ইয়েমেনের সেনাবাহিনী পরিচালিত ও নিয়ন্ত্রিত ড্রোন লোহিত সাগর এবং পার্শ্ববর্তী পানিসীমায় অবস্থানরত মার্কিন নৌবাহিনীর জন্য নতুন দুঃস্বপ্ন হয়ে উঠেছে৷

ইউএস ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ টু-এর কমান্ডার রিয়ার অ্যাডাম মার্ক মিগুয়েজ বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বা এপি-কে বলেছেন, “বোমা বোঝাই একটি ড্রোন খুব দ্রুত গতিতে ছুটে আসছে- এটি সবচেয়ে ভীতিকর পরিস্থিতির মধ্যে একটি।”

মিগুয়েজ বলেন, ইয়েমেনি ড্রোনগুলো মোকাবেলা করার জন্য আমেরিকার পর্যাপ্ত গোয়েন্দা তথ্য নেই এবং কিছু পরিস্থিতিতে ড্রোন হুমকি অত্যন্ত মারাত্মক হতে পারে। তিনি বলেন, আপনি যদি অত্যন্ত ক্ষিপ্রতার সাথে দৃশ্যপটে উপস্থিত হতে না পারেন তবে এই ড্রোন খুবই দ্রুত বিশ্রী রকমের ঘটনা ঘটিয়ে দিতে পারে। 

ইয়েমেনের আঞ্চলিক পানিসীমায় মার্কিন বাহিনীর সাথে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর সংঘাত অব্যাহত রয়েছে তার মধ্যে মার্কিন এই কমান্ডার এসব কথা বললেন।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হুথি সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলি জাহাজে হামলা চালানো শুরু করলে আমেরিকা ও ব্রিটিশ বাহিনী ইয়েমেনের ওপর হামলা চালাতে শুরু করে।

সেখান থেকেই ইয়েমেন এবং আমেরিকা ও ব্রিটেনের মধ্যে সংঘাত চলে আসছে। এক পর্যায়ে ইয়েমেন ঘোষণা করে যে, লোহিত সাগরে এবং আশপাশের অঞ্চলে আমেরিকা ও ব্রিটেনের সব ধরনের জাহাজ হুথিদের বৈধ লক্ষ্যবস্তু।

সূত্র : পার্সটুডে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৫:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit