শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম
নওগাঁয় বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পানির ফিল্টার প্রদান  নওগাঁয় দড়িবাঁধা অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু সাভারে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন চৌগাছায় আগুন লেগে উপজেলা আইসিটি অফিস ও দুটি দোকান পুড়ে গেছে, অর্ধকোটি টাকার ক্ষতি  চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া

রাশিয়ার ৩ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার তিনটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। ভূপাতিত এই রুশ যুদ্ধবিমানগুলোর দুটি এসইউ-৩৪ এবং একটি এসইউ-৩৫ যুদ্ধবিমান। ইউক্রেনীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পূর্ব ইউরোপের এই দেশটির পূর্বাঞ্চলে রুশ বিমানগুলো ভূপাতিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বিমানবাহিনীর প্রধান  মাইকোলা ওলেশচুক বলেছেন, ইউক্রেনীয় বাহিনী শনিবার পূর্ব ইউক্রেনের আকাশে দুটি রাশিয়ান এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটারকে গুলি করে ভূপাতিত করেছে।

টেলিগ্রামে তিনি লিখেছেন, ১৭ ফেব্রুয়ারি সকালে পূর্বাঞ্চলীয় (সেক্টরে) ইউক্রেনের সশস্ত্র বাহিনীর বিমান বাহিনীর ইউনিটগুলো একসাথে তিনটি শত্রু বিমান ধ্বংস করেছে। এর দুটি এসইউ-৩৪ ফাইটার-বোম্বার এবং একটি এসইউ-৩৫ ফাইটার।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স অবশ্য তার এই দাবিটি স্বাধীনভাবে যাচাই করতে সক্ষম হয়নি। তবে এই দাবি সত্য হলে অত্যাধুনিক এই যুদ্ধবিমানগুলো হারানোর ফলে মস্কোর আর্থিক ক্ষতি মোট ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বেশি হবে বলে মনে করা হচ্ছে।

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৪৩

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit