শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ৮৯ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি আঃ রহিম গ্রেফতার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডোমারে পুলিশের বিশেষ অভিযানে ৮৯ বোতল কথিত আমদানি নিষিদ্ধ ভাতীয় ফেন্সিডিলসহ মাদক কারবারি আঃ রহিম (৩৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী’র নের্তৃত্বে এসআই শাকিল মাহমুদ, লুলু মিয়া, এবি সিদ্দিক ও সঙ্গীয় ফোর্স সদর ইউনিয়নের পূর্ব চিকনমাটি সরকারপাড়া এলাকা থেকে মাদক কারবারি আঃ রহিম (৩৩) কে গ্রেফতার কারে। এ সময় তার কাছ থেকে ৮৯ বোতল ইনটেক ফেন্সিডিল ও লাল রঙের হোন্ড ইউনিকন্ মোটরসাইকেল যাহার রেজিঃ নম্বর- লালমনিরহাট-ল-১১-৯৭০৩ জব্দ করে পুলিশ। সে সময় তার এক সহযোগি পালিয়ে যায়।

গ্রেফতারকৃত আঃ রহিম লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার মধ্য গড্ডিমারী এলাকার হিরণ আলীর ছেলে বলে যানাজায়। ডোমার থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আঃ রহিম একজন চিহিৃত মাদক কারবারি। তার নামে বিভিন্ন থানায় একাধীক মাদক মামলা রয়েছে। আঃ রহিমের বিরুদ্ধে মাদকদ্রব আইন ২০১৮ এর ৩৬ (১) সারণিক ১৪ (গ)/৩৮/৪১ ধারা মোতাবেক ডোমার থানার মামলা নং-০৯, তারিখ-১৭/০২/২০২৪ দায়ের করে নীলফামারী জেলার বিজ্ঞ আদালতে পাঠানো হয়। ডোমার উপজেলাকে মাদক মুক্ত করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

 

 

কিউএনবি/অনিমা/১৮ ফেব্রুয়ারী ২০২৪/সকাল ১০:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit