সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম
ধসে পড়া বহুতল ভবনের নিচে থেকে বাবা ও দুই ভাইকে জীবিত উদ্ধার! প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ মোহাম্মদ বিন সালমানের ৯ জুলাইয়ের মধ্যে সিটিজেন্স চার্টার হালনাগাদের নির্দেশ মাউশির বাংলা একাডেমিতে অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে শেষ শ্রদ্ধা রোনালদো বনাম ইয়ামাল: আইবেরিয়ান ডার্বিতে ফুটবল বিশ্বের নজর মৃত্যুর দেড় বছর পর আসামি খালাস এত যুদ্ধ থামালাম, তবুও নোবেল পেলাম না—ট্রাম্পের আফসোস স্পিকার ও ১১ দলকে কোরআনের আয়াত শুনিয়ে জুলাই শহীদদের স্মরণ করল ইরান ২০২৭ সালে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল মায়ানমার সীমান্তে নজরদা‌রি বা‌ড়ি‌য়ে‌ছে সরকার : পররাষ্ট্রমন্ত্রী

সব ফিলিস্তিনি গোষ্ঠীকে মস্কোয় আমন্ত্রণ জানালেন পুতিন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১২৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েল-হামাস যুদ্ধ ও মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যু নিয়ে আলোচনার জন্য ফিলিস্তিনভিত্তিক সব গোষ্ঠীটিকে মস্কোয় আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) এক রুশ কর্মকর্তার বরাতে এই তথ্য জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভ বলেন, আমরা ফিলিস্তিনি প্রতিনিধিদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছে। সিরিয়া, লেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে অবস্থানরত ফিলিস্তিনি গোষ্ঠীগুলোকে বলা হয়েছে। আগামী ২৯ ফেব্রুয়ারি থেকে মস্কোতে আন্তঃফিলিস্তিনি বৈঠক শুরু হবে।

বোগদানভ রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত। তিনি বলেন, এসব সংগঠনের মধ্যে হামাস, প্যালেস্টাইন ইসলামিক জিহাদ, ফাতাহ ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) রয়েছে।

বহু বছর ধরে মধ্যপ্রাচ্যের প্রধান প্রধান দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছে বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া। গত অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েল ও তার পশ্চিমা মিত্রদের কঠোর সমালোচনা করে আসছে মস্কো।

গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে আসছেন পুতিনও। একই সঙ্গে গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের কঠোর সমালোচনা করছেন তিনি। এমনকি হামাস ও তাদের মিত্র ইরানের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখায় ইসরায়েলের সঙ্গে মস্কোর সম্পর্কে অবনতি পর্যন্ত হয়েছে।

গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলার চালিয়ে ১২০০ ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় ২৫০ ইসরায়েলি ও বিদেশি নাগরিককে গাজায় বন্দি করে নিয়ে আসে। হামাসের হামলার জবাবে ওই দিনই গাজায় পাল্টা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। তাদের হামলায় গাজায় অন্তত ২৮ হাজার ৭৭৫ জন নিহত হয়েছে। তাদের বেশিরভাগই নারী ও শিশু।

কিউএনবি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৪/রাত ৯:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit