সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন

দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী কারা, প্রশ্ন কাদেরের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০২ Time View

ডেস্ক নিউজ : দেশে বিএনপির চেয়ে বড় উগ্রবাদী কারা প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, উগ্রবাদী তো বিএনপি। ফখরুল সাহেব কেন এই কথা বলেন না যে দেশে উগ্রবাদী রাজনীতি তারা শুরু করবেন।

ওবায়দুল কাদের বলেন, সংকটময় বিশ্বে যারা বাংলাদেশের নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে তাদের নিরাপত্তা নিয়ে বড় সম্মেলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আমরা নাকি হত্যার ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছি, বিএনপি আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমাদের ২১ হাজার নেতাকর্মীকে তারা ক্ষমতা থাকাকালে হত্যা করেছে।

চট্টগ্রাম থেকে দেলোয়ারা ইউসুফ মনোনয়ন পেয়েছে, তার বাবা ও চাচা স্বীকৃত রাজাকার এমন প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, দেলোয়ারা ইউসুফ ১২ বছর চট্টগ্রামের উত্তর জেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি। তখন কি কেউ প্রশ্ন করেছেন নাকি কেউ কিছু লিখেছেন। সবসময় দেখা যায় কাউকে যখন কোন সরকারি পদ বা এমপি মনোনয়ন না পেলে এ প্রশ্নটা করেন। এমপি পদে না দাঁড়ালে এ সমালোচনাটা আসতো না।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit