রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন

অ্যান্টার্কটিকাকে ‘নিজেদের’ দাবি ইরানের

Reporter Name
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ প্রচারিত সাক্ষৎকারে ইরানের নৌবাহিনীর এই কমান্ডার বলেন, ‘দক্ষিণ মেরুতে সম্পত্তির অধিকার আমাদের আছে। সেখানে আমাদের পতাকা উত্তোলন এবং সামরিক ও বৈজ্ঞানিক কাজ করার পরিকল্পনা করেছি।’

সাক্ষাৎকারটি গত সেপ্টেম্বরের শেষ দিকে দিয়েছিলেন শাহরাম ইরানি। ইরানের একটি টেলিভিশন চ্যানেলে সেটি প্রচারিতও হয়েছিল। তবে সেসময় সাক্ষাৎকারটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর নজর এড়িয়ে গিয়েছিল। সম্প্রতি ফক্স নিউজে সেটি প্রচারিত হয়েছে। তারপর থেকেই এই আলোচনা শুরু হয়েছে পশ্চিমা রাজনীতি ও সংবাদমাধ্যমগুলোতে। 
 
চলতি বছরের জানুয়ারি মাসে জর্ডানে ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হন। এরপর ইরাক ও সিরিয়ায় অবস্থিত ইরানের সঙ্গে যুক্ত লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এমন পরিস্থিতিতে ইরানের নৌবাহিনীর কমান্ডারের এই দাবি নতুন করে আন্তর্জাতিক গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে।
 
এদিকে কাতারে রাখা ইরানের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ৬০০ কোটি ডলার স্থগিতের আদেশ সম্প্রতি তুলে নিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের অ্যান্টার্কটিকা মহাদেশের দাবির সঙ্গে এই সিদ্ধান্তের সংযোগ নিয়েও ভাবছেন অনেকে। ফক্স নিউজ ডিজিটাল এ প্রসঙ্গেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্রের কাছে জানতে চান, অ্যান্টার্কটিকায় সামরিক ঘাঁটি স্থাপন করতে সেই অর্থ ব্যয় করতে পারবে কিনা ইরান।
  
পররাষ্ট্র দফতরের ওই মুখপাত্র বলেছেন, সেরকম কোনো সুযোগ নেই। কাতারে রাখা ইরানের তহবিল অ্যান্টার্কটিকায় কোনো কাজে ব্যবহার করা যাবে না। কারণ এই তহবিলের অর্থ শুধুমাত্র খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম এবং কৃষি পণ্যের মতো মানবিক ও জনকল্যাণমূলক বিভিন্ন খাতে ব্যয় করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৩:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit