শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

সাংবাদিকতায় সফলভাবে দুই যুগ পুর্তিতে কালের কণ্ঠের বিশ্বজিৎ পালকে সংবর্ধনা

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৪ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : সফলভাবে সাংবাদিকতায় দুই যুগ পুর্তিতে কালের কণ্ঠের ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবুকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সরস্বতী পুজা উপলক্ষে বৃহস্পতিবার রাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অরুণ সংঘ আয়োজিত অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। ওই অনুষ্ঠানে দুজন শিক্ষকসহ বিভিন্ন ক্যাটাগরিতে আরো তিনজনকে সংবধর্না দেওয়া হয়।

সংবর্ধিতরা হলেন, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, ওই বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মৌসুমী আক্তার, নববন্ধন খেলাঘর আসরের সাধারন সম্পাদক জুটন বনিক, রাধানগর স্পোর্টিং ক্লাবের সাধারন  সম্পাদক রাখাল দাস, চ্যানেল আই সেরা কণ্ঠের সেরা দশ এর মণি দাস। পূজার বিশেষ প্রদর্শনীতে সম্পৃক্ত থাকা ৩১ শিশুকে অনুষ্ঠানে শুভেচ্ছা উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, স্বাস্থ্য অধিদপ্তরের আইইডিসিইআর এর মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মো. শাহ আলম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার ঘোষ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মো. আব্দুল মমিন বাবুল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা লুৎফুর রহমান, ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. আব্দুল হান্নান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি রুবেল আহমেদ। অনুষ্ঠানে বরেণ্য লোকসংগীত শিল্পী কুদ্দুছ বয়াতি সংগীত পরিবেশন করেন।

এতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী, উপজেলা পুজা উদযাপন পরিষদের আহবায়ক দীপক কুমার ঘোষ, যুবলীগ নেতা মো. মনির খান, মো. মনির হোসেন, সাংবাদিক সোহেলপ্রমুখ যুক্ত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit