সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

মির্জা ফখরুলের জামিন আদালতের বিষয়: কাদের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি মহাসচিবের জামিন বা বিচারের সব সিদ্ধান্ত আদালতের বিষয়, তা সরকারের বিষয় না।’বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে তিনি এ কথা বলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন প্রসঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আদালত স্বাধীনভাবে কাজ করছেন। আদালত জামিন দিয়েছেন। কাউকে জামিন দেওয়ার অর্থ এই নয়, তিনি অপরাধ থেকে সম্পূর্ণ মুক্ত। মামলা তো আছে, মামলা চলবে।

বিএনপি মহাসচিবের জামিনে মুক্ত হওয়ার পর দলটির আন্দোলন বেগবান হবে কি না? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলন বেগবান হতে হতে পতন হয়ে যাবে। এখন পতনের গভীর খাদ থেকে কে উদ্ধার করবে? আমরা তো প্রস্তুত, রাস্তায় সদা জাগ্রত প্রহরী শেখ হাসিনার জন্য। নির্বাচন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের বিষয়ে তিনি বলেন, তারা যাকে ডামি নির্বাচন বলছে, প্রমাণ হয়ে গেছে তারাই ডামি বিরোধীদল। তারা নিজেরাই ডামি। তারা তো নির্বাচনে অংশগ্রহণই করেনি।

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় প্রার্থিতা বাতিল হয় বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা) আসনের আওয়ামী লীগের প্রার্থী শাম্মী আহম্মেদের। এ প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, একজনের নাগরিকত্ব নেই, প্রশ্ন উঠছিল। সেখানে প্রয়োজনীয় কাগজপত্র আসতে সময় লেগেছে। নির্বাচনের চার দিন পরে প্রয়োজনীয় কাগজপত্র, তথ্য উপাত্ত হাতে আসে। তখন তাকে নমিনেশন দিলেও বাস্তবে প্রতীক দেওয়া থেকে বিরত ছিল। কারণ এটা নিয়ে প্রশ্নের অবকাশ ছিল।

মহিলা আওয়ামী লীগের নেত্রী ভোটে হারার পর ও কেন মনোনয়ন পেয়েছেন এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট আগে কখনো পরাজিত হননি। যেহেতু মহিলা আওয়ামী লীগ সারা দেশেই মহিলাদের প্রতিনিধিত্ব করে তাই সংরক্ষিত আসনে থাকাটা প্রায়োগিক অর্থে খুবই বাস্তবসম্মত। এখানে কর্মীদের মধ্যেও অনেকে সংরক্ষিত আসনে এসেছে।

মহিলা আওয়ামী লীগ সভাপতি ভোটে হারার পরও সংরক্ষিত আসনে মনোনয়ন দেয়াটা ঠিক হয়েছে কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, না, এটা তো আমাদের দলের ব্যাপার। এটা আমাদের বোর্ডের সিদ্ধান্তের ব্যাপার। কোনটা সঠিক হবে, কোনটা বেঠিক হবে এটা যাচাই-বাছাই করে ঠিক করা হয়েছে। ছেলেদের ব্যাপারে এটা স্কুপ থাকে না। কিন্তু মহিলাদের যেহেতু সংরক্ষিত আসনের সুযোগ আছে, আর যেহেতু মহিলাদের প্রধান প্রতিনিধি মহিলা আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সেজন্য রাখাটা আমাদের পার্টি বাস্তবসম্মত মনে করেছে। এখানে জনগণের প্রত্যাখ্যানের সাথে এর কোনো সম্পর্ক নেই।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, উপদপ্তর সায়েম খান, কার্যনির্বাহী সদস্য সাহাবুদ্দিন ফরাজী ও আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন।

 

 

কিউএনবি/আয়শা/১৫ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit