শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মিউনিখে শেখ হাসিনার সঙ্গে বৈঠক হবে জেলেনস্কির

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

ডেস্ক নিউজ : জার্মানির মিউনিখ শহরে সিকিউরিটি কনফারেন্সের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বৈঠক হবে। তাদের বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধের বিষয়ে আলোচনা হবে। বুধবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মিউনিখ সিকিউরিটি কনফারেন্স-২০২৪ অংশগ্রহণ উপলক্ষে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র্রমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ের পর এটিই হতে যাচ্ছে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিউনিখ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুড, ডেনমার্কের প্রধানমন্ত্রী মিটি ফ্রেডরিকসেন এবং ইউক্রেইনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

বৃহস্পতিবার সকালে মিউনিখের উদ্দেশ্য রওনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্তর্জাতিক নিরাপত্তা নীতি নিয়ে মিউনিখ নিরাপত্তা সম্মেলন ১৬-১৮ ফেব্রুয়ারি মিউনিখের হোটেল বায়েরিশার হফে অনুষ্ঠিত হবে। জেলেনস্কির সঙ্গে বৈঠক রাশিয়া-ইউক্রেইন যুদ্ধের বিষয়ে বাংলাদেশের অবস্থানের পরিবর্তন হবে কি না, এমন প্রশ্নে হাছান মাহমুদ বলেন, আমাদের অবস্থান সবসময় পরিষ্কার। আমাদের অবস্থান হচ্ছে, আমরা সবসময় যুদ্ধের বিরুদ্ধে এবং আমরা চাই, পৃথিবীতে শান্তি ও স্থিতি বিরাজ করুক।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit