বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

বিপিএলে তামিমের ছক্কার সেঞ্চুরি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

স্পোর্টস ডেস্ক : তামিম ইকবালের ব্যাটে চার-ছক্কার বন্যা দেখা যায়নি দীর্ঘদিন। এবার অভাব পূরণ করে দিলেন দেশসেরা এই ওপেনার। বেদম পিটিয়ে তুলে নিলেন দারুণ এক ফিফটি। সেই সঙ্গে বিপিএলে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরিও পেয়ে গেছেন এই বাঁহাতি ব্যাটার।

আজ চট্টগ্রামে দিনের প্রথম ম্যাচে দুর্দান্ত ঢাকার মুখোমুখি হয় ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নামা বরিশালকে দারুণ শুরু এনে দেন ওপেনার তামিম। খেলেন ৪৫ বলে দলীয় সর্বোচ্চ ৭১ রানের ইনিংস। যা ৭টি চার ও ৪টি ছক্কায় সাজানো। তাতেই বিপিএলে ছক্কার সেঞ্চুরি হয়ে যায় তার।

আজ ঢাকার বিপক্ষে প্রথম ছয় মেরেই ছক্কার সেঞ্চুরি স্পর্শ করেন তামিম। ৯৭ ইনিংসে তার মোট ছক্কা এখন ১০৩টি। তার আগে টুর্নামেন্টের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ছক্কার সেঞ্চুরি করার কীর্তি গড়েছিলেন ক্রিস গেইল। ক্যারিবীয় ‘ব্যাটিং দানব’ ৫২ ইনিংসে ১৩৭টি ছক্কা হাঁকিয়েছিলেন।

বিপিএলে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর তালিকায় তামিমের পরে আছেন মুশফিকুর রহিম ও ইমরুল কায়েস। দুজনেরই ছক্কার সংখ্যা ৯৭টি। এছাড়া নব্বইয়ের বেশি ছক্কা আছে মাহমুদউল্লাহ রিয়াদেরও। ১০৭ ইনিংসে তিনি ৯৪টি ছক্কা হাঁকিয়েছেন।

এদিকে তামিমের বিধ্বংসী ব্যটিংয়ে ভর করে আজ ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৬ রান করে বরিশাল। জবাবে ৮ উইকেটে ১৫৯ রান তুলতে পারে ঢাকা। ফলে বরিশাল জয় প্রায় ২৭ রানে। ম্যাচ সেরা নির্বাচিত হন দলটির অধিনায়ক তামিম।

তামিমের ঝুলিতে বিপিএলের আরও কয়েকটি রেকর্ড আছে। টুর্নামেন্টের ইতিহাসে সবচেয়ে বেশি রান (৩২০৩) ও ফিফটির (২৬টি) রেকর্ড তো আছেই, সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকাতেও যৌথভাবে দ্বিতীয় সেরা (২টি) তিনি। সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক ক্রিস গেইল (৫টি)। ২টি করে সেঞ্চুরি আছে জনসন চার্লস, এভিন লুইস, আন্দ্রে ফ্লেচারেরও।  

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit