শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

মাওলানা ফজলুর রহমানের কাছে যে সহায়তা চাইলেন শাহবাজ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রভাবশালী রাজনীতিক ও জমিয়তে উলামায়ে ইসলামের (জেইউআই-এফ) প্রধান মাওলানা ফজলুর রহমানকে জোট সরকারে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান মুসলিম লিগের (এন) চেয়ারম্যান শাহবাজ শরিফ। মঙ্গলবার মাওলানা ফজলুর রহমানের বাসভবনে দেখা করে এ আহ্বান জানান তিনি।  ইসলামাবাদে অনুষ্ঠিত এ বৈঠকে পাকিস্তান মুসলিম লীগের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। খবর জিয়ো নিউজ উর্দূর।  

সূত্র জানায়, বৈঠকে শাহবাজ শরিফ মাওলানা ফজলুর রহমানকে বলেন, আমরা সবসময় আপনার কাছ থেকে দিকনির্দেশনা নিই, এই সময়ে দেশ ও জাতির আপনাকে আবার প্রয়োজন। বিশ্বাস করুন, এই সময়ে কেউ খুশি মনে সরকারে অংশ নিতে চাচ্ছে না। আপনি আবার আমাদের সবাইকে নির্দেশনা দেবেন। সূত্রের খবর, বৈঠকে মাওলানা ফজলুর রহমান শাহবাজ শরিফকে তার আপত্তির কথাগুলো জানান এবং ভোটে জমিয়তের সঙ্গে জাল-কারচুপির অভিযোগ করেন।

এ সময় মাওলানা ফজলুর রহমান বলেছেন, আমরা সব সময় দেশ ও জাতির জন্য ত্যাগ স্বীকার করেছি, কিন্তু আমাদের ম্যান্ডেট চুরি হয়ে গেছে। দলের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অভিমত আমাদের বিরোধী আসনে বসতে হবে।

সূত্রের খবর, মাওলানা ফজলুর রহমান শাহবাজ শরিফকে বলেন, মিয়া সাহেব! এই নির্বাচনেও আমাদের সঙ্গে যা ঘটেছে তা নজিরবিহীন। আমি অবশ্যই মজলিসে শূরার সভায় আপনাদের পরামর্শ উপস্থাপন করব। আশা করি পাকিস্তানের জনগণের কল্যাণ ও উন্নতির জন্য ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit