বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন

আগামী মৌসুমের প্রথম খেলোয়াড় হিসেবে ব্রাজিলিয়ান প্রতিভাকে দলে টানছে ম্যানসিটি

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৮ Time View

স্পোর্টস ডেস্ক : শীতকালীন দলবদলের জানালা বন্ধ হয়ে গেছে এরই মধ্যে। এখন মৌসুম শেষের অপেক্ষা।  আগামী জুনে ফের খুলে যাবে গ্রীষ্মকালীন দলবদলের জানালা। কিন্তু ততদিন অপেক্ষা করতে বয়েই গেছে প্রিমিয়ার লিগ জায়ান্ট ম্যানচেস্টার সিটির। ২০২৪-২৫ মৌসুমের কেনাকাটা এরই মধ্যে শুরু করে দিয়েছে তারা। আগামী মৌসুমের  প্রথম খেলোয়াড় হিসেবে তারা দলে ভেড়াচ্ছে ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিওকে।

চলতি মৌসুমে জিরোনার হয়ে দারুণ খেলা ১৯ বছর বয়সী স্যাভিও জুলাইয়ে নতুন খেলোয়াড় হিসেবে ম্যানসিটিতে যোগ দেবেন। এই মুহূর্তে প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হচ্ছে। জিরোনা ও ম্যানসিটি উভয় ক্লাবই সিটি ফুটবল গ্রুপ দ্বারা পরিচালিত ক্লাব হওয়ায় উভয় পক্ষের ঐক্যে পৌঁছা সময়ের ব্যাপার মাত্র। স্যাভিও জিরোনাতে লিগ ওয়ানের ক্লাব ত্রয়েস থেকে ধারে খেলছেন। এই ক্লাবটিও সিট ফুটবল গ্রুপ দ্বারা পরিচালিত।

 

জিরোনার হয়ে চলতি মৌসুমে লিগে ২৪ ম্যাচে ৫ গোল ও ৭ অ্যাসিস্ট করা স্যাভিওর দিকে ইংলিশ প্রিমিয়ার লিগ ও বুন্দেসলিগার বড় ক্লাবের পক্ষ থেকে  ৩০ মিলিয়ন ইউরোর প্রস্তাব ছিল। কিন্তু সিটি গ্রুপ সে প্রস্তাব নাকচ করে দিয়েছে। স্যাভিনহো নামে পরিচিত এই ব্রাজিলিয়ান স্বদেশি অ্যাথলেটিকো মিনেইরো ক্লাবে ক্যারিয়ার শুরু করেন। এরপর তাকে ত্রয়েস দলে ভিড়িয়ে বিভিন্ন ক্লাবে ধারে খেলতে পাঠায়। এরই মধ্যে ব্রাজিলের বয়সভিত্তিক দলের হয়ে অভিষেক হয়েছে তার।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ২:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit