বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হচ্ছেন নওয়াজকন্যা মরিয়ম

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে মরিয়ম নওয়াজকে মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছে তার দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের বড় মেয়ে তিনি। বর্তমানে পিএমএল-এনের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন মরিয়ম।

৮ ফেব্রুয়ারি পাকিস্তানের জাতীয় পরিষদের পাশাপাশি চারটি প্রাদেশিক পরিষদেও নির্বাচন অনুষ্ঠিত হয়। এর একটি পাঞ্জাব। এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তান নির্বাচন কমিশনের (পিইসি) ওয়েবসাইটে দেওয়া তথ্যে দেখা গেছে, ২৯৭টি আসনের (একটি স্থগিত) পাঞ্জাব প্রাদেশিক পরিষদে নওয়াজের দল ১৩৭ আসনে জয় পেয়েছে, একক দল হিসেবে যা সর্বোচ্চ। অন্যদিকে পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) পেয়েছে ১০ আসন।

পাঞ্জাবে স্বতন্ত্র প্রার্থীরা জয় পেয়েছেন ১৩৮ আসনে। জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রার্থীদের মধ্যে ১১৬ জন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সমর্থন পেয়েছেন। অন্য ২২ জন নির্দলীয়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৪,/দুপুর ১২:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit