মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ইতালিতে বাঁধনকে প্রকাশ্যে শারীরিকভাবে হেনস্তা, যা বললেন মম সাইফুজ্জামান চৌধুরী ও স্ত্রীর সম্পদের বিষয়ে এফবিআই প্রতিবেদন দুদকে ডিএনসিসির ওয়াকিটকি কেনাকাটায় দুদকের নজর ‘নারী ও শিল্পীদের প্রতি দিন দিন মানুষ নিষ্ঠুর হয়ে যাচ্ছে’ সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম এবার উজবেকিস্তানের জালে ৪ গোল বাংলাদেশের, করল অন্য রকম হ্যাটট্রিক তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ তোষকের নিচে পাইপগান-কার্তুজ, যুবক গ্রেপ্তার “বেকারত্বকে জয় করার স্বপ্ন” পাহাড়ে তরুণদের দক্ষ করে তুলছে সেনাবাহিনী

ঢাবি’র ৫৩তম আন্ত:হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় জগন্নাথ হল ও শামসুন নাহার হল চ্যাম্পিয়ন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৭২ Time View

জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩তম আন্ত:হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ছাত্রদের গ্রুপে জগন্নাথ হল এবং ছাত্রীদের গ্রুপে শামসুন নাহার হল চ্যাম্পিয়ন হয়েছে।  রানার্স-আপ হয়েছে ছাত্রদের গ্রুপে শহীদ সার্জেন্ট জহুরুল হক হল এবং 

ছাত্রীদের গ্রুপে কবি সুফিয়া কামাল হল।  ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন হয়েছেন ছাত্রদের মধ্যে শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী খালিদ মহিবুল্লাহ এবং ছাত্রীদের মধ্যে কবি সুফিয়া কামাল হলের শিক্ষার্থী নূসরাত জাহান রুনা। ব্যক্তিগত পর্যায়ে রানার্স-আপ হয়েছেন শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী মো. আলমগীর হোসেন এবং শামসুন নাহার হলের শিক্ষার্থী জুয়ায়রীয়া ফেরেদৌস। 

দু’দিনব্যাপী এই প্রতিযোগিতা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ আজ ১৩ ফেব্রুয়ারি (২০২৪ ) মঙ্গলবার কেন্দ্রীয় খেলার মাঠে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এ্যাথলেটিক্স কমিটির সভাপতি অধ্যাপক ড. এমরান কবির চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রের উপদেষ্টা অধ্যাপক ড. অসীম সরকার এবং কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক মো. শাহজাহান আলীসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক, শিক্ষার্থী ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ও সুনাম ধরে রাখতে শিক্ষার্থীদের নিয়মিত চর্চা করতে হবে। বিশ্ববিদ্যালয় থেকে শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন ও প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে দেশের সুনাম বৃদ্ধিতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ব্যক্তিগতভাবে চ্যাম্পিয়ন খালিদ মহিবুল্লাহ ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ও নূসরাত জাহান রুনা সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী। এছাড়া, ব্যক্তিগত পর্যায়ে রানার্স-আপ

হওয়া মো. আলমগীর হোসেন ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের মাস্টাস শ্রেণির ও জুয়ায়রীয়া ফেরেদৌস গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের ১৯টি হলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জনকারী খেলোয়াড়রা এই আন্ত:হল অ্যাথলেটিকস্ প্রতিযোগিতার ২৪টি ইভেন্টে অংশ নেন।

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit