বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

রাজশাহী রেঞ্জে আবারো শ্রেষ্ঠ নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি ।
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৪ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : বাংলাদেশ পুলিশ রাজশাহী রেঞ্জের মাসিক অপরাধ সভায় আবারো শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হয়েছেন নওগাঁ পুলিশ সুপার রাশিদুল হক। জানুয়ারি মাসে রাজশাহী রেঞ্জের ৮ টি জেলার মধ্যে নওগাঁ জেলার পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হকের সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে অপরাধ দমন, মাদক ও অস্ত্র উদ্ধার, তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতার, চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ওয়ারেন্ট তামিল, ট্রাফিক ব্যবস্থাপনা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মামলা নিষ্পত্তি, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কে সেবা প্রদানসহ সার্বিক বিষয়ে আবারো নওগাঁ জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসাবে তিনি নির্বাচিত হন ।

এছাড়াও মাসিক অপরাধ সভায় ৭ পুরস্কারের মধ্যে সর্বাধিক ৫ পুরস্কার প্রাপ্ত হয় নওগাঁ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ। পুরষ্কার প্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তারা হলেন, পত্নীতলা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ) মুহাম্মদ আব্দুল মমীন, পত্নীতলা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন। 

মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) জানুয়ারি ২০২৪ মাসে উত্তম কাজের স্বীকৃতি স্বরূপ তাঁদেরকে সম্মাননা স্মারক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল  ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), এডিশনাল ডিআইজি (অপারেশন) সহ রাজশাহী রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।

উল্লেখ্য, উক্ত কর্মকর্তাগণ এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং উত্তম কাজের পুরস্কার হিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit