বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নওগাঁর পত্নীতলা থানার ৫ কর্মকর্তা উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩৯ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলা থানার পাঁচ পুলিশ কর্মকর্তা উত্তম কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ে পদ্মা কনফারেন্স হলে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করেন ডিআইজি রাজশাহী রেঞ্জ আনিসুর রহমান।
সম্মাননা প্রাপ্ত পুলিশ কর্মকর্তারা হলেন, পত্নীতলা সার্কেল (অতিরিক্ত পুলিশ সুপার নওগাঁ) মুহাম্মদ আব্দুল মমীন, পত্নীতলা অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এসআই (নিরস্ত্র) জাফর আহমেদ ও এএসআই (নিরস্ত্র) আফজাল হোসেন। মঙ্গলবার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয় পদ্মা কনফারেন্স রুমে রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) আনিসুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর সভাপতিত্বে সভায় জানুয়ারি ২০২৪ মাসে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক হিসেবে তাদের এ ক্রেস্ট প্রদান করা হয়। 
এসময় উপস্থিত ছিলেন, এডিশনাল  ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), এডিশনাল ডিআইজি (অপারেশন) সহ রাজশাহী রেঞ্জের সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ প্রমূখ।
পুরস্কার প্রাপ্তির অনুভূতি ব্যক্ত করতে গিয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, এই র্অজন আমার একার নয়, পত্নীতলা থানা পুলিশের প্রতিটি সদস্যের এবং পত্নীতলাবাসির। এই রকম ভাল কাজের মূল্যায়নে কর্মস্পৃহা আরও বাড়িয়ে দেবে। আগামীতে পত্নীতলার সুধি সমাজ, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে সাথে নিয়ে সকলের সহযোগিতায় পত্নীতলাকে মডেল থানায় রুপ দিতে চাই। উল্লেখ্য, উক্ত কর্মকর্তাগণ এর আগেও একাধিকবার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন এবং উত্তম কাজের পুরস্কার হিসাবে সম্মাননা স্মারক পেয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ৯:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit