বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

নারীকে মারধর করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৬ Time View

ডেস্ক নিউজ : নওগাঁর রাণীনগরে জায়গা-জমি নিয়ে বিরোধের জের ধরে নারীসহ তিনজনকে মারধর করার অভিযোগ উঠেছে। এ সময় প্রতিপক্ষরা হাঁসুয়া দিয়ে মোছা. রোজিনা নামে এক নারীর মাথার চুল কেটে দিয়েছেন। সোমবার উপজেলার পারইল ইউনিয়নের কামতা গ্রামে এ ঘটনাটি ঘটে।

অভিযোগে জানা গেছে, উপজেলার কামতা গ্রামের ওয়াসিমের পরিবারের সঙ্গে জায়গা-জমির ভাগ বাটোয়ারা নিয়ে দীর্ঘদিন ধরে একই গ্রামের চয়েন উদ্দীন চাঁনের বিরোধ চলে আসছে। সোমবার সকালে চয়েন উদ্দীন চাঁন আমিন নিয়ে এসে জায়গা নির্ধারণ করছিলেন। এ সময় ওয়াসিমের পরিবার জায়গা-জমির স্থায়ী সমাধান চায়। এমতাবস্থায় চাঁন ও সাবেক মেম্বার আজাদুল তাদের পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে উঠেন।

মো. ওয়াসিম বলেন, দীর্ঘদিন ধরে চাঁনের সঙ্গে জমি নিয়ে আমাদের পরিবারের বিরোধ চলে আসছে। সোমবার চাঁন জমিতে আমিন নিয়ে আসলে ওই সব জায়গার আমরা স্থায়ী সমাধান চাই। এ সময় প্রতিপক্ষরা আমার পরিবারের ওপর ক্ষিপ্ত হয়ে আমাকেসহ পরিবারের লোকজনকে মারধর করেন। এ সময় তারা আমার বোন রোজিনার মাথার চুলও কেটে দেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নিতে আমরা থানায় মামলা করেছি। দ্রুত মামলার আসামি গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তিনি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে সাবেক মেম্বার আজাদুল ইসলাম সব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, আমি ঘটনাস্থলে ছিলাম না। বরং অভিযোগকারীরা আমার স্ত্রীসহ কয়েকজনকে মারধর করেছেন। এ ব্যাপারে রাণীনগর থানার ওসি আবু ওবায়েদ বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৭:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit