সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষক দিবসেও কর্মবিরতিতে শিক্ষক-শিক্ষার্থীরা সারাদেশে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, কমতে পারে তাপমাত্রা ৭ নভেম্বর সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী মাটিরাঙ্গা জোনের উদ্যোগে মাসব্যাপী ফুটবল কোচিং কোর্সের সমাপনী ও সনদ বিতরণ। মেসির বিদায়ের পর আর্জেন্টিনা একদম বদলে যাবে: স্কালোনি নিরাপত্তাহীনতায় প্রবাসী ও অসরপ্রাপ্ত সেনা  পরিবার। আদালতের আদেশ অমান্য করে তাদের পরিবারকে প্রাণ নাসের হুমকি। দেশের স্বার্থে ফুলবাড়ির কয়লা উত্তোলন করতে চায় সরকার  আশুলিয়ায় ধামসোনা কৃষক দলের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা বিশ্ববাজারে কমল স্বর্ণের দাম

‘বিএনপি লিফলেট বিতরণ করে ব্যর্থতা আড়াল করতে পারবে না’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতিতে বিএনপি এখন যে অবস্থা, লিফলেট বিতরণ করে এ ব্যর্থতা আড়াল করা যাবে না। তারা লিফলেট বিতরণের কর্মসূচি করছে তাও একদিন, দুইদিন না ছয়দিনের। আসলে দেশটাকে ধ্বংস করো, মানুষকে মারো। এটা হলো তাদের স্লোগান। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে ধানমণ্ডির সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

জেলখানায় বিএনপির ১৩ জন নেতাকে মেরে ফেলা হয়েছে এমন অভিযোগের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, জেলখানায় যারা বন্দি আছে তারাও মানুষ, তাদেরও মৃত্যু হতে পারে। জেলে মৃত্যু হবে না, বন্দি হলে কি মৃত্যু হবে না? এই লোকগুলো সব বিএনপির এমন দাবি তারা করে কেমন করে? তাহলে তারা তালিকা দিয়ে বলুক কারা কারা মারা গেছে। কোথায় বিএনপির কি দায়িত্বে তারা ছিলো।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, অথচ আমাদের মাহফুজ বাবুকে নিয়ে গুম করলো সে বিষয়ে কোন কথা বলেনি। চট্টগ্রামের জামালউদ্দিন, তাদের পার্টির নেতা হঠাৎ করে অপহরণ, গুম। তারা দোষ চাপাবে আওয়ামী লীগ গুম করেছে। পরে জানা গেলো তারাই অপহরণ করে খুন করেছে। তারা বলুক গুম খুন কাদের কাদের করা হয়েছে। প্রমাণ কি? আমরা তালিকা দেখতে চাই। এইরকম অন্ধকারে ঢিল ছুড়বে বারে বারে এটা তো হয় না।

 

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:৫৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit