বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

নন্দীগ্রামে ইউএনও’র সরকারি মোবাইল নম্বর ক্লোন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮১ Time View

ডেস্ক নিউজ : বগুড়ার নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি মোবাইল ফোন নম্বর ক্লোন করেছে একটি প্রতারক চক্র। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সতর্ক বার্তা দিয়েছেন ইউএনও মো. হুমায়ুন কবির । মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নন্দীগ্রামের ইউএনও মো. হুমায়ুন কবিরের সরকারি মোবাইল নম্বর (০১৭৩৩-৩৩৫৪৪৩) ক্লোনের বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউএনও মো. হুমায়ুন কবির বলেন, মঙ্গলবার সকাল ১০টার দিকে আমি পৌরসভার মেয়র ও উপজেলার বিভিন্ন সার ডিলারদের মাধ্যমে ক্লোনের বিষয়টি জানতে পারি। কোনো এক প্রতারক চক্র সরকারি মোবাইল নম্বরটি ক্লোন করে টাকা দাবি করে। তারা আমার গলা চেনায় তার পরিচয় জানতে চাইলে চক্রটি ফোন কেটে দেয়। পরে বিষয়টি আমাকে জানায়।

আমি এ বিষয়ে থানার ওসিকে জানিয়েছি। এ বিষয়ে সকলকে সচেতন থাকার পরামর্শ দিয়ে নিজের ফেসবুক আইডি থেকে সতর্কবার্তা পোস্ট করেছেন তিনি। এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছেন নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজমগীর হোসাইন।

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৫:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit