বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

সংখ্যাগরিষ্ঠতা পেলে পিটিআইকে সরকার গঠনে স্বাগত: শেহবাজ শরীফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : কারান্তরীণ সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জাতীয় পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেলে সরকার গঠনে তাদের স্বাগত জানানো হবে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)’র সভাপতি শেহবাজ শরীফ এ কথা বলেছেন।

শেহবাজ শরীফ বলেন, পিটিআই-সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সংসদের নিম্নকক্ষে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রতিষ্ঠা করতে পারলে তার (পিএমএল-এন) দল সংসদে বিরোধী আসনে বসতে প্রস্তুত। তিনি বলেন, তারা (পিটিআই-সমর্থিত স্বতন্ত্ররা) সরকার গঠন করতে পারলে আমরা আনন্দের সঙ্গে তাদেরকে মেনে নেবো। আর যদি ব্যর্থ হয় তাহলে আমরা আমাদের সাংবিধানিক ও আইনগত অধিকার ব্যবহার করবো।

তিনি আরও বলেন, পিএমএলএনের সংখ্যাগরিষ্ঠতা আছে পাঞ্জাবে। দলীয় দিক থেকে কেন্দ্রে তার দল সবচেয়ে বড় এখন। তার ভাষায়, স্বতন্ত্র কিছু সদস্য আমাদের সঙ্গে যোগ দেওয়ার পর আমাদের সদস্য সংখ্যা এখন ৮০। আরও স্বতন্ত্র প্রার্থী তাদের সঙ্গে যোগ দেবেন বলেও তিনি জানান।

পিএমএল-এন নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হওয়া সত্ত্বেও শেহবাজ বলেন, নওয়াজ শরিফ প্রধানমন্ত্রী পদের জন্য তাদের দলের প্রার্থী। তিনি বলেন, আমি দৃঢ়তার সঙ্গে বলছি নওয়াজ শরিফ চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন। তিনি বলেন, তার দল কেন্দ্রে জোট সরকার গঠনের জন্য সবাইকে আমন্ত্রণ জানাব। আশাকরি দেশের বৃহত্তর স্বার্থে আমাদের ডাকে সবাই সাড়া দিবে।

পাকিস্তান নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২৬৬ আসনের মধ্যে ২৬৪ আসনের ফল পাওয়া গেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ১০১ আসনে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এরপরই পাকিস্তান মুসলিম লীগ (পিএমএল-এন) ৭৫ আসনে, পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ৫৪ ও মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম) ১৭ আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্যান্য দল পেয়েছে ১৭টি আসন।

 

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit