বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

মাটিরাঙ্গায় অভিভাবক ও  মা সমাবেশ অনুষ্টিত 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : শিক্ষিত মা এক সুরভিত ফুল, প্রতিটি ঘর হবে একটি স্কুল, ঝরেপড়া রোধ, বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি ও সবার জন্য মানসম্মত প্রাথমিক  শিক্ষা নিশ্চিত কল্পে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবকদের মা সমাবেশ অনুষ্টিত হয়েছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি )দুপুরের দিকে গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত অভিভাবক ও মা সমাবেশে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ধর্ম জ্যোতি ত্রিপুরা,র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

স্বাগত বক্তব্য রাখেন, গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষক মো.মাসুদ পারভেজ। গকুল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষক আইন উদ্দিন এর সঞ্চালনায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা অফিসার অংহ্লা প্রু মারমা, মাটিরাঙ্গা উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টার মো.আগজর হোসেন,মাটিরাঙ্গা সদর ইউপি সদস্য দ্বীপার মোহন ত্রিপুরা সহ জনপ্রতিনিধি,শিক্ষক, অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি,র বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী  শিক্ষার্থীদের নিয়মিত স্কুলে পাঠানোর জন্য  অভিভাবকদের  আহবান জানিয়ে বলেন পাঠ্য বইয়ের পাশাপাশি নতুন কারিকুলামের বিভিন্ন বই  পড়ার জন্য অভিভাবকদের পরামর্শ দেন।শিশুরা জীবনের প্রথম শিক্ষাগুলো মায়েদের কাছ থেকেই পায়। শিশুর প্রথম শিক্ষক মা। তাই সবার আগে মায়েদের সচেতন হতে হবে।

শিক্ষার্থীদের  জীবনের প্রতিটি সময় মূল্যবান তাই নিজেকে সামনের দিকে এগিয়ে নিতে ভাল ভাবে পড়া লেখা করতে হবে। মোবাইল আসক্ত থেকে শিক্ষাথীদের ধরে রাখতে হবে। শিক্ষার্থীকে শিক্ষার পাশাপাশি দেশপ্রেমে সমৃদ্ধ আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।

শিক্ষার্থীরাই বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নের মাধ্যমে একদিন বাংলাদেশকে উন্নত রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে। মা সমাবেশ শেষে প্রধান অতিথি মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী উপজেলা প্রশাসনের পক্ষথেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, খেলার সামগ্রী,শীতার্তদের মাঝে শীত বস্ত্র তুলেদেন।

কিউএনবি/আয়শা/১৩ ফেব্রুয়ারী ২০২৪,/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit