বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

প্রধানমন্ত্রী-স্পিকার পদে প্রার্থী দেবে পিটিআই

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : নওয়াজ শরিফ ও বিলাওয়াল ভুট্টোর দল সরকার গঠনে অনেকটাই এগিয়ে গেছে। তার পরও পাকিস্তান জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী, স্পিকার ও অন্যান্য পদের জন্য প্রার্থী মনোনয়ন দেবে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) সমর্থিত এমএনএনরা। 

এছাড়া পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ায় সরকার গঠনের জন্যও চেষ্টা চালাবেন দলটির সমর্থিত নির্বাচিত আইনপ্রণেতারা।  খবর দ্য ডনের।  

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একাধিকবার অভিযোগ করেছে যে, সরকার ইচ্ছা করেই তাদের সমর্থিত প্রার্থীদের পরাজিত হিসেবে দেখিয়েছে। যাতে করে পাকিস্তান আরও গভীর সংকটে পড়ে। তবে এর পরও পিটিআই রাজনৈতিকভাবে বিষয়গুলো মোকাবিলার পথেই এগিয়ে যাবে। 

পিটিআইয়ের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাত দিয়ে দ্য ডন জানিয়েছে, দলটি এরই মধ্যে কেন্দ্র, পাঞ্জাব ও খাইবার পাখতুন খাওয়ায় প্রাদেশিক সরকার গঠনের লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করেছে। 

প্রসঙ্গত, পাঞ্জাব প্রাদেশিক পরিষদে স্বতন্ত্র প্রার্থীরা আসন পেয়েছেন ১৩৮টি; যাদের বেশির ভাগই পিটিআই সমর্থিত। আর নওয়াজের দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পেয়েছে ১৩৭টি আসন। নওয়াজের দলের মিত্র পাকিস্তান পিপলস পার্টি পেয়েছে ১০টি আসন। 

অন্যদিকে, খাইবার পাখতুনখাওয়ায় স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৯০টি আসন। বাকি দলগুলো এখানে পিটিআই সমর্থিত প্রার্থীদের সঙ্গে কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়ে তুলতে পারেনি। ফলে এই প্রদেশে পিটিআই সমর্থিত প্রার্থীদের সরকার গঠন নিশ্চিতই বলা যায়। 

পিটিআইয়ের এক মুখপাত্র বলেছেন, অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানই দেশকে বিরাজমান অগণিত সংকট থেকে বের করে আনার একমাত্র অনিবার্য গণতান্ত্রিক ও সাংবিধানিক উপায় ছিল। 

কিন্তু ইসিপি (পাকিস্তানের নির্বাচন কমিশন) তার অযোগ্যতা ও ঘৃণ্য এজেন্ডা দিয়ে এই সুযোগ নষ্ট করছে। তিনি আরও জানিয়েছেন, তার দল প্রেসিডেন্ট আরিফ আলভির সঙ্গে সাক্ষাৎ করে নির্বাচনে ‘কারচুপির’ বিষয়টি উত্থাপন করেছে। 

এক বিবৃতিতে পিটিআই বলেছে, পাকিস্তানের জনগণ একটি সুস্পষ্ট রায় দিয়েছে এবং তাদের ভোটের শক্তি দিয়ে দৃঢ় ও স্পষ্টভাবে নিজেদের ইচ্ছার প্রতিফলন ঘটিয়েছে।

দুর্ভাগ্যবশত, গণতন্ত্রকে হত্যা করে এবং সমগ্র নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতা ও অখণ্ডতাকে কলঙ্কিত করে আপসহীন রিটার্নিং অফিসারদের ভয় দেখিয়ে সংখ্যাগরিষ্ঠকে সংখ্যালঘুতে রূপান্তরিত করার চেষ্টা চলেছে। 

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit