বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার রাজধানীসহ সারাদেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর ‘ছিনতাই’ সন্দেহে দিল্লিগামী ফ্লাইটের জরুরি অবতরণ, এরপর যা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত

চাকরি থেকে বরখাস্ত; কোম্পানির ৩ জনকে হত্যা করে আত্মহত্যা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের রাজধানী এথেন্সে একটি জাহাজ কোম্পানিতে প্রবেশ করে কর্মীদের জিম্মি করে তিনজনকে গুলি করে হত্যা করেছেন এক মিশরী ব্যক্তি। এক নারী ও দুই পুরুষ কর্মীকে হত্যা করে ওই ব্যক্তি নিজেও আত্মহত্যা করেছেন।  

সূত্র বলছে, বন্দুকধারী হত্যাকারীকে কয়েকদিন আগে ওই কোম্পানি থেকে বরখাস্ত করা হয়েছিল। 

বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, বন্দুকধারী ব্যক্তি ভবনে ঢুকে দু’জন পুরুষ ও একজন নারী কর্মীকে গুলি করে হত্যা করেন। পরে নিজেও আত্মহত্যা করেন। 

পুলিশ জানায়, বন্দুকধারী ব্যক্তি মিশরের নাগরিক, তার বয়স ৭০ বছর। নিহতদের মধ্যে কোম্পানির মালিকও রয়েছেন বলে জানায় পুলিশ। 

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মরদেহের পাশেই একটি রাইফেল পাওয়া যায়। ধারণা করা হচ্ছে, এই অস্ত্রই হত্যায় ব্যবহার করা হয়েছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী ওই কোম্পানির এক কর্মী সাংবাদিকদের বলেন, ‘আমি প্রথম দু’টি গুলির শব্দ শুনে সিঁড়ির দিকে এগিয়ে যাই, কী হচ্ছে দেখার জন্য। আমি দেখি দু’জন নিচে নামছে আর বলছে, আরিস বন্দুক নিয়ে এসেছে, গুলি করছে। আমি গ্যারেজের পেছনের দরজা দিয়ে বেরিয়ে আসি।’ 

উল্লেখ্য, গ্রিসে এ ধরনের ঘটনা খুবই বিরল। কেননা, দেশটির অস্ত্র আইন খুবই কঠোর।

কিউএনবি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit