বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
চৌগাছায় পৌরসভায় বিনা টেন্ডারেই করা হচ্ছে ১২ লাখ টাকার কাজ  একজন শ্রেষ্ঠ অভিনেত্রী শেখ হাসিনা ও ইলিয়াস আলী হত্যাকাণ্ডের নির্মমতাঃ ‘পেট ভেতরে ঢোকাও’, পরিচালকের সেই মন্তব্য আজও তাড়িয়ে বেড়ায় অভিনেত্রীকে হরমুজ প্রণালির অচলাবস্থা কাটাতে ব্রিটেনের নেতৃত্বে ৪০ দেশের জোট, নেই যুক্তরাষ্ট্র বুশেহর পারমাণবিক কেন্দ্রে থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে রাশিয়া ট্রাম্পের কঠোর সমালোচনায় পোপ লিও, ইরান যুদ্ধ বন্ধের আহ্বান ইরান যুদ্ধ নিয়ে পুতিনের সঙ্গে সৌদি যুবরাজের ফোনালাপ প্রধানমন্ত্রীর আরও দুই বিশেষ সহকারী নিয়োগ কুয়েতের রাষ্ট্রদূতের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ পেনাল্টিতে গোল না হলে ফল ভিন্ন হত: অর্পিতা বিশ্বাস

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম, টি-টোয়েন্টিতে নেই মাহমুদউল্লাহ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : চলতি ২০২৪ সালের জন্য জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয়ভাবে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। সেই চুক্তিতে তিন ফরম্যাটে জায়গা হয়েছে সর্বমোট ২১ ক্রিকেটারদের।

তবে আগের বার কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেনরা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তিনি আছেন ওয়ানডেতে।

কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ হিসেবে জায়গা হয়েছে তাওহীদ হৃদয়ের। এছাড়াও চুক্তিতে ফেরানো হয়েছে নাঈম হাসান ও মাহমুদুল হাসান জয়কে। একই দিনে অধিনায়কত্ব হারালেও তিন ফরম্যাটের চুক্তিতেই থাকছেন সাকিব আল হাসান। তার মতোই তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা হয়েছে মোট পাঁচ ক্রিকেটারের।

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী ও কাজী নুরুল হাসান সোহান।

বাদ পড়েছেন: তামিম ইকবাল (ওয়ানডে ও টেস্ট), ইবাদত হোসেন (টেস্ট), আফিফ হোসেন (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ও মোসাদ্দেক হোসেন (টি-টোয়েন্টি)।

 

 

কিউএনবি/আয়শা/১২ ফেব্রুয়ারী ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit