বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইশোস্পিডের বিরুদ্ধে তদন্ত করছে ফিফা শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মিসরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা মেসির গোলে সমতায় আর্জেন্টিনা পেনাল্টি মিস করে বিশ্বরেকর্ড মেসির প্রথমার্ধে একাই আর্জেন্টিনাকে রুখে দিলেন শোবেইর যুক্তরাষ্ট্রে তীব্র তাপপ্রবাহে তিন দিনে ৩৩ জনের মৃত্যু ফুলবাড়ীতে স্বামীর শাবলের আঘাতে স্ত্রী নিহত, স্বামী আটক॥ ৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, প্রভাবশালীদের চাপে উল্টো ভুক্তভোগীর পরিবারকে হয়রানি, পুলিশ নিষ্ক্রিয় শার্শা ও বেনাপোল সীমান্তে মানব পাচার প্রতিারোধ বিষয়ে রাইটস যশোরের উদ্যেগে মতবিনিময় সভা অনুষ্টিত জয়পুরহাটে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, নিহত ২, আহত ৫

মেডিকেলে উত্তীর্ণদের ভর্তির তারিখ জানাল স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : এমবিবিএস ২০২৩-২৪ শিক্ষাবর্ষ ভর্তি পরীক্ষায় উত্তীর্ণদের আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি মেডিকেল কলেজসমূহে নির্বাচিত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের অফিস চলাকালীন সময়ে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। আর বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির অনলাইন আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন।

মোট ৫ হাজার ৩৮০টি সরকারি আসনের মধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ৩১২ জন (৪৩ শতাংশ)। ছাত্রীর সংখ্যা ৩ হাজার ৬৮ জন (৫৭ শতাংশ)। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৯২ দশমিক ৫ নম্বর পেয়েছেন তানজিম মুনতাকা সর্বা। মেধা কোটার ৫ হাজার ৭২টি আসনের মধ্যে ছাত্রের সংখ্যা ২ হাজার ১৯৪ জন (৪৩.২৬ %) এবং ছাত্রীর সংখ্যা ২ হাজার ৮৭৮ জন (৫৬.৭৪ %)। মুক্তিযোদ্ধা কোটায় মোট আসনসংখ্যার ৫% হিসাবে ২৬৯ জন শিক্ষার্থী এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য সংরক্ষিত কোটায় ৩৯ জন শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন।

এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল ঘোষণার সময় সামন্ত লাল সেন জানান, এবারের এমবিবিএস ভর্তি পরীক্ষায় আবেদন পড়েছিল ১ লাখ ৪ হাজার ৩৭৪ জনের। সেখান থেকে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ২ হাজার ৩৬৯ জন শিক্ষার্থী। অনুপস্থিতির হার ছিল ১ দশমিক ৯২। পরীক্ষায় পাস নম্বর ধরা হয়েছে ৪০। সে অনুযায়ী এ বছর মোট ৪৯ হাজার ৯২৩ জন পাস করেছেন। তাঁদের মধ্যে ছাত্র ২০ হাজার ৪৫৭ ও ছাত্রী ২৯ হাজার ৪৬৬ জন।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit