রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

গুয়ানতানামো বে কারাগারে ১৪ বছর আটক থাকা দুই আফগানির মুক্তিলাভ

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : গুয়ানতানামো বে আটক কেন্দ্রে কমপক্ষে ১৪ বছর ধরে মার্কিন হেফাজতে থাকা দুই আফগান বন্দীকে ওমানের গৃহবন্দি অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে। 

 রবিবার তালেবানের এক মুখপাত্র এই তথ্য জানান।

তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি বলেছেন, আফগানিস্তানের ইসলামিক আমিরাতের প্রচেষ্টার ফলে আবদুল জাহির সাবের ও আবদুল করিমকে মুক্তি দেওয়া হয়েছে।

তালেবানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবের ও করিমের ছবি পোস্ট করে অভিনন্দন বার্তা দিয়েছেন। সোমবার তাদের প্রত্যাবর্তনের জন্য রাজধানী কাবুলে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

এই দুই ব্যক্তিকে ২০১৭ সাল পর্যন্ত গুয়ানতানামোতে রাখা হয়েছিল। এরপর তাদের উপসাগরীয় দেশ ওমানে স্থানান্তর করা হয়। সেখানে তারা পরবর্তী সাত বছর গৃহবন্দি ছিলেন, ভ্রমণ নিষিদ্ধ ছিল।

৯/১১ হামলা এবং আল-কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে ধরতে আফগানিস্তান আক্রমণের পর ২০০২ সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে কিউবার গুয়ান্তানামো বে কারাগারটি চালু করে যুক্তরাষ্ট্র।

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ২:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit