রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:৫০ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় দরজা খোলা রুম থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার ২৫ হাজার কোটি টাকার সাম্রাজ্যের উত্তরাধিকার, কে এই কাব্য সুখবর পেলেন রিজওয়ান সরাইলে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ আয়ের চেয়ে ব্যয় বেশি: দেশের প্রায় ৪৭ শতাংশ পরিবার ঋণগ্রস্ত বিমানবাহিনীর সাবেক প্রধান হান্নান কাতারে গ্রেপ্তার অভিযান: ঢাকায় ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৯০, মামলা ৪২ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ বীর চট্টলার গুণীজনদের কে সংবর্ধনা ও শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করেছে চট্টগ্রাম সমিতি ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

বিজয়নগরে শাশুড়ি-পুত্রবধূকে নির্যাতন: গ্রেপ্তার ২

Reporter Name
  • Update Time : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০১ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর বাড়ি উঠানে ফেলে শাশুরি ও তার ছেলে বৌকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার পত্তন ইউনিয়নের মনিপুর গ্রামের আতকাপাড়া এলাকায় থেকে তাদেরকে গ্রেপ্তার হয়। গ্রেপ্তারকৃতরা হলো, ওই এলাকার ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া (৪০) ও নান্নু মিয়া (৪৫)।মামলার এজহার ও থানা সূত্রে জানা যায়, আতকাপাড়া গ্রামের আব্দুল আলীর ছেলে নাসির মিয়া ইটভাটায় কাজ করার সুবাদে চট্রগ্রামে পরিবার নিয়ে বসবাস করতেন। গত দুইমাস আগে নিজের গ্রামে বাড়ি তৈরি করে পরিবার নিয়ে বসবাস শুরু করেন। বাড়িতে তিনি ছাড়াও তার স্ত্রী, স্কুল পড়ুয়া একটি মেয়ে এবং গত ছয় মাস আগে বিয়ে করিয়ে আনা পুত্রবধূ বসবাস করেন।
বাড়ির সামনে একটি নালায় স্থানীয় ফিরোজ মিয়ার ছেলে বাক্কু মিয়া, নান্নু মিয়া ও সিরাজ মিয়ার ছেলে মানিক এবং সবুজ অবৈধ কারেন্ট জাল দিয়ে বাধ দিয়ে মাছ শিকার করে আসছিলেন। গত শনিবার তাদের জালের বাধের বাঁশ কে বা কারা নিয়ে যায়। এনিয়ে নাসির মিয়ার পরিবারের সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ করে তারা। এই ঘটনায় প্রতিবাদ করায় বাক্কু মিয়া, নান্নু মিয়া মানিক এবং সবুজ দলবদ্ধ হয়ে নাসিরের বাড়িতে হামলা করে। এসময় বাড়িতে তারা ঢুকে নাসিরের স্ত্রী শিউলি বেগম, তার ছেলের নববধূ শারমিন (২০) ও এক স্কুল পড়ুয়া কন্যাকে উঠানে ফেলে বেধরক মারধর করে ফেলে চলে চলে যায়। পরে তাদেরকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন আছেন।

 বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুল ইসলাম জানান, এই ঘটনায় নাসির মিয়া ছয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছেন। এ মামলার প্রধান আসামী বাক্কু মিয়াসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৪/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit