বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন

নাড়াইছড়ি বন বিভাগের অভিযানে বিভিন্ন বন্য প্রাণীর দেহাবশেষ বা ট্রফি উদ্ধার।

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১০৪ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজার এলাকায় বনবিভাগ অভিযান চালিয়ে বিভিন্ন বন্য প্রাণীর দেহাবশেষ বা ট্রফি উদ্ধার করেছে নাড়াইছড়ি বনবিভাগ।

শনিবার (১০ফেব্রুয়ারি) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে দীঘিনালা উপজেলার বোয়াল খালী বাজারে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী, এর দিক নির্দেশনায় নাড়াইছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.মতিউর রহমান নেতৃত্বে নাড়াইছড়ি রেঞ্জের সঙ্গীয় স্টাফ সহ বিভিন্ন বন্য প্রাণীর দেহাবশেষ বা ট্রফি জব্দ করা হয়।

নাড়াইছড়ি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.মতিউর রহমান জানান,চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. রেজাউল করিম চৌধুরী,র দিক  নির্দেশনায় আমরা নাড়াইছড়ি রেঞ্জের সকল স্টাফ বন্য প্রাণীর পাচার রোধ, বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তার স্বার্থে নিয়মিত টহল, বন্য প্রাণীর বাণিজ্য রোধে হাটবাজার  নিয়মিত টহল,এর মাধ্যমে বন্য প্রাণীর দেহাবশেষ বা ট্রফি জব্দ করা হয়।

 

 

কিউএনবি/আয়শা/১১ ফেব্রুয়ারী ২০২৪,/সন্ধ্যা ৬:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit