শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শুরুতেই বিভ্রান্ত ট্রাম্পের নতুন প্রেস সচিব পোষা বিড়াল নিয়ে বিবাদ, ষষ্ঠ তলা থেকে শিশুকে ফেলে দিল কিশোরী মাদার অব অল বোম্বস কী, কেন বোমাটিকে এই নামে ডাকা হয়? যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, শিশুসহ নিহত ৪ তিস্তা মহাপরিকল্পনায় চীনের পর আগ্রহ প্রকাশ করল নেদারল্যান্ডস সমালোচনার মুখে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচারের সিদ্ধান্ত থেকে সরে এলেন ট্রাম্প যুক্তরাষ্ট্রনির্ভরতা কমাতে ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির পথে কানাডা কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজবধূ, পাশেই খেলছিল সন্তান বেকারত্ব, মূল্যস্ফীতি ও দমন-পীড়ন: চরম হতাশায় পাকিস্তানের তরুণেরা ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন ঠেকাতে সব বিকল্প বিবেচনায় ট্রাম্প

রাফায় অভিযান চালালে পরিণতি হবে ভয়াবহ: সৌদি

Reporter Name
  • Update Time : রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ‍ গাজা উপত্যকার রাফায় অভিযানের পরিকল্পনা করছে ইসরাইল। তবে এর আগেই হুঁশিয়ার করে দিল সৌদি আরব। দেশটি জানিয়েছে, রাফায় অভিযান চালালে ইসরাইলকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না, এর পরিণতি হবে ভয়াবহ। শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে এ খবর দেওয়া হয়। খবর সৌদি গেজেটের

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ইসরাইলের উচিত এ হামলা থেকে বিরত থাকা। নতুবা এর পরিণতি হবে ভয়াবহ। এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করেছে সৌদি। 

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু শুক্রবার তার সেনাবাহিনীকে রাফায় হামাসের বিরুদ্ধে পরিকল্পিত স্থল অভিযানের আগে সেখান থেকে নাগরিকদের সরিয়ে নেওয়ার নিদের্শ দিয়েছেন।

গাজার দক্ষিণের এ শহরে ১০ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনির বাস। এদের অধিকাংশই তাঁবুতে বসবাস করছেন। এ অঞ্চলে হামলা করলে ইসরাইল অমানবিকতার ষোল কলা পূর্ণ করবে। 

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি সংগঠন হামাস ইসরাইলে হামলা চালানোর পর গাজায় অভিযান শুরু করে ইসরাইল। বর্বর হামলায় এ পর্যন্ত ২৮ হাজারের বেশি ফিলিস্তিনির প্রাণ গেছে। আহত হয়েছেন ৬৮ হাজার মানুষ।

কিউএনবি/অনিমা/১১ ফেব্রুয়ারী ২০২৪/বিকাল ৪:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit